1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
থিম ওমর প্লাজার সেপটিক ট্যাংক থেকে নয়নাল উদ্দিনের গলিত পাশ উদ্ধার - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত মির্জাপুরে রান্নাঘরে কাজ করার সময় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, পরিবারে শোকের ছায়া জিয়া সৈনিক দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: কাকরাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল ভোলাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, অগ্নি নির্বাপনী মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নাচোলে ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণা, ফতেপুরকে মাদকমুক্ত করার অঙ্গীকার বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা, চিকিৎসাসেবার মান বাড়ানোর নির্দেশবাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা, চিকিৎসাসেবার মান বাড়ানোর নির্দেশ বাগমারায় বারাইন নদীর তীর থেকে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত কালীগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের বিরোধ: আদালতের রায় না হওয়া পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা

থিম ওমর প্লাজার সেপটিক ট্যাংক থেকে নয়নাল উদ্দিনের গলিত পাশ উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশিকুল ইসলাম, রাজশাহী……………………………………………….

রাজশাহী-১ (তানোর – গোদাগাড়ী) আসনের এমপি ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর রাজনৈতিক কার্যালয়ের পাশে সেফটিক ট্যাংক থেকে নয়নাল উদ্দিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে সিকিউরিটি গার্ড সেখানে লাশ দেখে পুলিশকে খবর দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম।

নিহতের ভাতিজা রহিম জানান, লাশটি কাটাখালি পৌরসভার শ্যামপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে নয়নাল উদ্দিনের। নয়নাল উদ্দিন আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। গত দুই-তিন দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন। নয়নাল কাজ করতে অক্ষম। রাজশাহী নগরীর ষষ্ঠীতলায় অবস্থিত বিলাসবহুল থিম ওমর প্লাজা মার্কেটটি এমপি ফারুক চৌধুরীর। এই মার্কেটের পাশেই তার রাজনৈতিক কার্যালয়। এই কার্যালয়ে তিনি প্রত্যেকদিন সকাল থেকে রাত পর্যন্ত নেতাকর্মী এবং সংসদীয় এলাকার ভোটারদের নিয়ে আলোচনা ও সভা করে থাকেন এবং থিম ওমর প্লাজার উপরে অবস্থিত আবাসিক ভবনে বসবাস করেন। এর আগে ফারুক চৌধুরীর বিরুদ্ধে গোদাগাড়ীর একজন শিক্ষককে নির্যাতনের যে অভিযোগ ওঠে তা এই কার্যালয়ে থেকেই।

থিম ওমর প্লাজা মার্কেটের সিকিউরিটি ইনচার্জ জুবায়ের হোসেন বাপ্পি জানান, সকাল সাড়ে সাতটার পর তাদের একজন সিকিউরিটি গার্ড থিম ওমর প্লাজার পেছনে যান। এ সময় সেপটিক ট্যাংকের ভেতরে দুর্গন্ধ এবং একটি কাপড় পড়ে থাকতে দেখে তার সন্দেহ হয়। পরে তিনি সিকিউরিটি ইনচার্জকে খবর দিলে সবাই মিলে গিয়ে সেখানে একটি লাশ ডুবে থাকতে দেখেন। পরবর্তীতে পুলিশকে খবর দিলে বোয়ালিয়া থানা পুলিশ, পিআইবি এবং সিআইডির সদস্যরা এসে লাশের প্রাথমিক সুরতহাল শেষে তা ময়নাতদন্তের জন্য অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম জানান, লাশ উদ্ধারের পর তার পকেটে বেশ কিছু কাগজপত্রের সঙ্গে এনআইডি কার্ড এবং মোবাইল নম্বর পাওয়া গেছে। এনআইডি কার্ডটি কাটাখালি পৌরসভার শ্যামপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে নয়নাল উদ্দিনের। লাশের কাছে পাওয়া মোবাইল নাম্বারে কল দেয়া হয়েছে। পরিবারের সদস্যরা এসে লাশটি শনাক্ত করলে লাশের পরিচয় নিশ্চিত হওয়া যাবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট