1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ফলোআপ: নিয়ামতপুরে আলোচিত হত্যা কান্ডের রহস্যের জট খুলতে শুরু করেছে পুলিশ কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে নবাগত ডিসির সাথে সোনামসজিদ প্রেসক্লাবে’র’ সভাপতি ও সেক্রেটারি’র সাক্ষাৎ অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা কম খরচে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: রাজশাহীর জেলা প্রশাসক রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাহমুদা হাবীবা বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ  বাঘায় হাম- রুবেলার টিকা দান শুরু,প্রথম দিন পেল ৯৯১ জন শিশু

গোদাগাড়ীতে জেলা পরিষদের জায়গায় অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ২১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

গোদাগাড়ী প্রতিনিধি……………………………………………………………..

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জেলা পরিষদের সরকারি জায়গায় অবৈধভাবে দোকান ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। গোদাগাড়ী উপজেলা কেন্দ্রীয় মসজিদের পাশে পুকুর ভরাট করে অবৈধভাবে দোকান ঘর নির্মাণ করছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি শফিকুল ইসলাম।

সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে সরেজমিনে দেখা যায়, গোদাগাড়ী ডাইংপাড়া থেকে থানা রোডের প্রধান যাতায়াত সড়কের রাস্তার কাছাকাছি পৌরসভার সামনে দেখা যায়, ইট, সিমেন্ট ও বালি দিয়ে ৪/৫ দিন থেকে কাজ করছে দোকানের জন্য রাজমিস্ত্রিরা। খবর পেয়ে দুপুরে উপজেলা চেয়ায়ম্যান জাহাঙ্গীর আলম নির্মাণকাজ চলা অবস্থায় বাঁধা দিয়ে কাজ বন্ধ করেন।

গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, উপজেলা পরিষদের জায়গায় আমাকে না জানিয়ে অবৈধভাবে ভবন নির্মাণ কাজ করছিলো এমন অবস্থায় আমি জানতে পেরে কাজে বাঁধা প্রদান করে কাজ বন্ধ করেছি। চেয়ারম্যান আরও বলেন, আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান আমাকে কোনো রকম অবগত না করে অবৈধভাবে ভবন নির্মাণ করা এ সাহস তারা পায় কোথায়, এটা অনেক বড় দুঃসাহসের ব্যাপার।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম জানান, এটা জেলা পরিষদের সম্পত্তি, এখানে প্রশাসনের অনুমতি ছাড়া কেউ দোকানঘর করতে পারবে না। এই বিষয়ে আমার জানা নেই, আমি এই বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট