1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
দক্ষিণ এশিয়ার বৃহত্তম কানসাট আম বাজারে  মণ প্রতি ঢলন ১৩/১৫ কেজি, চাষীরা হতাশ বাঘায় দুই মাধ্যমিক বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার এমপি আবু সাইদ চাঁদের অনুপ্রেরণা-“তোমরাই আগামীর বাংলাদেশ”, বাঘার মেধা, বাঘার গর্ব সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ  চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু তানোরে চা বিক্রেতার মেয়ের মেডিকেলের পড়া লিখা কি টাকার অভাবে বন্ধ হয়ে যাবে ! পোরশায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী মেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতার উজ্জ্বল উপস্থিতি দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসানে আত্রাই উপজেলা পরিষদ মাঠে আরসিসি ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন  আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে একরাতেই পেঁযাজের দাম বেড়েছে আশি টাকা

  • প্রকাশের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৪২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি…………………………………………..

আমদানি বন্ধের খবরে আত্রাইয়ে পেঁয়াজের বাজারে চরম বিশৃঙ্খলা শুরু হয়েছে। এক রাতের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি অন্তত সত্তর থেকে আশি টাকা। বাজারে এমন হরিলুট চললেও তা দেখার কেউ নেই বলে অভিযোগ ক্রেতাদের।

আজ রোববার বেলা এগারো টার দিকে আত্রাই উপজেলার সাহেবগঞ্জ কাঁচাবাজারে সবজি বাজার ঘুরে দেখা গেছে-বাজারে দোকানগুলোয় পর্যাপ্ত পেঁযাজ থাকলেও দাম যেন লাফিয়ে বাড়ছে। কোনো ব্যবসায়ী একশত ষাইট টাকা আবার কোনো ব্যবসায়ী একশত নব্বই টাকা দরে বিক্রয় করছে। ওই বাজারের পেঁযাজ বিক্রেতা আনোয়ার হোসেন বলেন,হঠাৎ করেই পেঁযাজ আমদানি বন্ধের খবরে চাহিদা অনেক বেড়েছে। তাই কিছুটা বেশি দামেই পেঁয়াজ বিক্রি করছি।

তিনি বলেন, দেশি পেঁয়াজ একশত নব্বই টাকা, ইন্ডিয়ান পেঁয়াজ একশত বিশ টাকা, চায়না রসুন দুই শত টাকা, আদ এক শত আশি টাকা কেজি দরে বিক্রি করছি। আত্রাই উপজেলার বাসিন্দা  জাহাঙ্গির হোসেন পেশায় ব্যবসায়ী।এসেছেন বাজার করতে। তিনি সাংবাদিককে বলেন“ গত সপ্তাহে এক শত ত্রিশ টাকা কেজি দামে পেঁয়াজ কিনেছি। এখন বাজারে এসে দেখি পেঁয়াজ একশত টাকা কেজি। মনে হচ্ছে বাজারে যেন হরিলুট শুরু হয়েছে। দেখার কেউ নেই। উপজেলার সাহেবগঞ্জ কাঁচা বাজার করতে এসেছেন পাঁচুপুর গ্রামের রাজমনি। তাঁর স্বামী একজন ব্যবসায়ী। তিনি বলেন, কাঁচা বাজার ছাড়া অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য এক মাসের এক সাথে ক্রয় করি। বাজারে এসে শুনি পেঁয়াজের দাম কেজিতে সত্তর থেকে আশি টাকা বেড়েছে, জানতে চাইলে ব্যবসায়ীরা বলছেন,গতকাল থেকে ভারতের পেঁয়াজ আমদানি বন্ধ। তাই দাম বেড়েছে। আমি এমনিতে এক সাথে পাঁচ কেজি করে পেঁয়াজ কিনি। দাম বাড়ার খবর তো আমার জানা ছিল না। এখন দুই কেজি কিনবো ভাবছি। স্বামী যত টাকা আয় করেন তাতে টেনে টুনে সংসার চলে। বাজার করতে আসলে দাম শুনে নীরবে কান্না আসে। আমাদের মতো মানুষের কথা চিন্তা করার লোক এই দেশে নেই।

ওই বাজারের আরেক ব্যবসায়ী সঞ্জয় দাশ সাংবাদিককে বলেন, টিভিতে শুক্রবার রাতে খবর দেখলাম ভারত থেকে পেঁযাজ আমদানি বন্ধ হচ্ছে। সকালে বাজারে এসে দেখি পেঁয়াজের দাম প্রতি কেজি সত্তর টাকা আশি টাকা করে বেড়ে গেছে। এদিকে পেঁয়াজের পাশাপাশি বাজারের অন্য সব পণ্যের দামও উর্দ্ধমূখী প্রবণতা দেখা গেছে।

একই বাজারের সবজি বিক্রেতা এনামূল খান বলেন, গতদুই দিনের বৃষ্টিতে সবজির ক্ষতি হয়েছে। এবং আমদানিও কম। তাই সব প্রকর সবজিতে কেজি প্রতি দশ টাকা থেকে বিশ টাকা বেড়েছে।

এদিকে বাজার নিয়ন্ত্রণে কোন উদ্যোগ দেখতে না পাওয়ার অভিযোগ করলেও ভোক্তা অধিকার বলছে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছেন। এবিষয়ে আত্রাই উপজেলা নির্বার্হী অফিসার সঞ্জিতা বিশ্বাস মোবাইল ফোনে বলেন, বাজার মনিটরিং এর নির্দেশ এসেছে এখন নিয়োমিত মনিটরিং করা হবে। এবং ইতিপূর্বেও বিভিন্ন বাজারে পণ্যের দাম বৃদ্ধি খবর শুনে অভিযান করা হয়েছে। আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট