1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে ট্রাক ও মাইক্রো বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত-৭ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহীতে ট্রাক ও মাইক্রো বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত-৭

  • প্রকাশের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি………………………………………………………………

রাজশাহীর হরিপুরের দরগাপাড়া নামক স্থানে ট্রাক ও মাইক্রো বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন আহত হয়েছে।

১০ ডিসেম্বর (রোববার) বেলা সাড়ে ১১ টায় এই দূর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা  আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন।

বিষয়টি নিশ্চিত করে দামকুড়া থানার অফিসার ইনচার্জ আবুল বাশার বলেন, এ ঘটনায় ৭ জনই গুরুতর আহত হয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাক চালক পলাতক।

আহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার  কালীগঞ্জ নামক এলাকার মতিউরের স্ত্রী সীমা(৩০), মিন্টুর ছেলে মতিউর (৪০), মৃত নিজাম উদ্দিনের ছেলে মিন্টু (৬০),

মাইক্রো ড্রাইভার রুবেল (৩০), আলামিনের ছেলে সজিব (১৫), মৃত নিজাম উদ্দিনের স্ত্রী রাসনা (৭০)।

জানা গেছে, আহতরা চিকিৎসার জন্য মাইক্রো বাসে রাজশাহীতে আসছিলেন। পরে হরিপুরের দরগাপাড়া নামক স্থানে আসলে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ প্রতিবেদন লিখা পর্যন্ত কেউ মারা যায়নি। আহতরা সকলে রামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট