1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তাহেরপুর বীর মুক্তিযোদ্ধা শহীদ আলো খন্দকারের ২০তম মৃত্যু বার্ষিকী পালিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

তাহেরপুর বীর মুক্তিযোদ্ধা শহীদ আলো খন্দকারের ২০তম মৃত্যু বার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি…………………………………………….

আজ ৯ ডিসেম্বর শনিবার রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহীদ আলো খন্দকার এর ২০ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। সকাল ৮ টায় তাহেরপুর পৌরসভা চত্বরে শহীদ আলো খন্দকার এর প্রতিকৃতিতে পরিবার ও পৌর সভার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

মৃত্যু বার্ষিকী উপলক্ষে পৌরসভার সভা কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য যে,২০০৩ সালের ০৮ ডিসেম্বর তাহেরপুর বীর মুক্তিযোদ্ধা আলো খন্দকারকে তাহেরপুর বাজার থেকে মোটর সাইকেল যোগে তার নিজ বাড়ি বিশুপাড়া যাবার পথে বিন্দাবনতলার শুকুরের মিলের সামনে পুর্ববাংলা কমিউনিষ্ট পাটি (সর্বহারা) দলের ক্যাডাররা প্রকাশ্যে জবাই করে পালিয়ে যায়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ আলো খন্দকার এর জামাতা পৌর সভার তিন তিনবারের সফল মেয়র, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগমারা আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি এ্যাড. ইব্রাহীম হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ জাকিরুল ইসলাম সান্টু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উপ কমিটির সদস্য, সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ড.পি এম শফিকুল ইসলাম, রাজশাহী জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মাহাবুর রহমান, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা, পৌর সভার সাবেক মেয়র খন্দকার শায়লা পারভিন,  বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবুল, ভারপ্রাপ্ত মেয়র বাবুল খাঁ, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুর, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের, সচিব মতলেবুর রহমান, কাউন্সিলর এরশাদ আলী, মিন্টু পিয়াদা, সমসের আলী, শিউলি খাতুন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী সহ তাহেরপুর পৌর আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট