1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পোরশায় দুর্নীতি বিরোধী দিবস পালিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

পোরশায় দুর্নীতি বিরোধী দিবস পালিত

  • প্রকাশের সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

পোরশা(নওগাঁ)প্রতিনিধি………………………………………………………………..

“উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পোরশায় পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী। শনিবার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এর আগে উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধমে দিবসটির উদ্বোধন করেন ইউএনও সালমা আক্তার। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অসুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও সালমা আক্তার।

সভায় বক্তাগণ দেশকে দুর্নীতি মুক্ত রাখতে উন্নত বিভিন্ন দুর্নীতিমুক্ত দেশের উদাহরণ তুলে ধরে বক্তব্য রাখেন। এসময় ইউএনও সলমা আক্তার পারিবারিক ও প্রাতিষ্ঠানিক ভাবে ছোটবেলা থেকে দুর্নীতির বিরুদ্ধে শিক্ষা দেওয়া ও দুর্নীতিকে না বলতে শেখানোর কথা তুলে ধরেন।

এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম ও মমতাজ বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, শিক্ষা কর্মকর্তা দেওয়ান সামসুল আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক, সদস্য সচিব মোশারফ হোসেন জুয়েল, সদস্য একরামুল হক শাহ্ সহ বিভিন্ন সরকারী ও বেসরকারি সংস্থার কর্মকর্তা ও সংগঠনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে একই স্থানে নারীনির্যাতন প্রতিরোধ দিবস ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট