1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শ্রাবন্তীর কি সত্যি সত্যি জেলও হতে পারে ! - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

শ্রাবন্তীর কি সত্যি সত্যি জেলও হতে পারে !

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ৪৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তৃতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হন রোশান সিংহের সঙ্গে। তবে সে সংসারেও শান্তিতে নেই। বিচ্ছেদের সিদ্ধান্তে আদালতে মামলা করলে সে মামলাতেও এসেছে নতুন মোড়।

অভিনেত্রী শ্রাবন্তী ২০১৯ সালে ভালোবেসে বিয়ে করেন রোশানকে। বছর ঘুরতেই ২০২১ সালে বিবাহবিচ্ছেদের মামলা করেন অভিনেত্রী। সে মামলা বছর ধরে চলছে।

এ মামলায় অভিনেত্রী শ্রাবন্তী তার স্বামী রোশানের কাছে মাসিক সাত লাখ টাকা খোরপোষের দাবি জানান। এজন্য আদালতে নিজের আয় ব্যয়ের নথিপত্রও জমা দেন শ্রাবন্তী। এখানেই অসংগতি।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, অভিনেত্রী নির্বাচনে দাঁড়ানোর সময় যে আয়-ব্যয়ের হিসাব দেন, তার সঙ্গে এই মামলায় দেয়া তথ্যের অসংগতি রয়েছে। তাই মিথ্যা সাক্ষ্য দেয়ায় অভিনেত্রীর বিরুদ্ধে আবারও মামলা করেন রোশন সিংহ।

সিপিআরসি ৩৪০ ধারায় শ্রাবন্তীর বিরুদ্ধে ‘পার্জারি’-র মামলা করেছেন রোশন। আইন অনুযায়ী, কোনো ব্যক্তি যদি মামলা চলাকালীন মিথ্যা বয়ান দেন, তার বিরুদ্ধে এই মামলা করা যায়।

এ বিষয়ে শ্রাবন্তীর কাছে কিছু জানতে চাওয়া হলে তিনি বলেন, এই বিষয়ে আইনজীবীর সঙ্গে কথা না বলে কিছুই জানাতে চাই না। ভারতের আলিপুর কোর্টে ১৬ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে।

এদিকে রোশনের আইনজীবী জানান, শ্রাবন্তীর বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণিত হলে জেলও হতে পারে এই অভিনেত্রীর।# সূত্র: বাংলাবাজার পত্রিকা

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট