1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মিগজাইমের থাবা রাজশাহীতে,  গুঁড়ি গুঁড়ি বৃস্টিতে মৃদশীত  অনুভূত, জনজীবন বিপর্যস্ত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

মিগজাইমের থাবা রাজশাহীতে,  গুঁড়ি গুঁড়ি বৃস্টিতে মৃদশীত  অনুভূত, জনজীবন বিপর্যস্ত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি………………………………………………………………………

ঘূর্ণিঝড় ‘মিগজাউম’র প্রভাবে গত দুইদিন থেকে রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। এতে করে সর্বসাধারণের স্বাভাবিক কাজকর্মে  ভাটা পড়েছে।এর সাথে বিপর্জিত জনজীবনও।

 

বৃষ্টির সাথে সাথে ঠান্ডাও অনুভূত হচ্ছে। কর্মজীবিদের শীতের পোশাক পড়ে অফিস আদালতে যেতে দেখা গেছে।অপরদিকে শিশু ও বৃন্ধদের শীতের শুয়েটার-চাঁদার মুড়ি দিয়ে বের হতে দেখা গেছে।

থেমে থেমে বৃষ্টি ও ঠান্ডার আবহাওয়াতে জরুরী প্রয়োজন ছাড়া কাউকে তেমন বের হতে দেখা যাচ্ছে না।

রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গেল ২৪ ঘণ্টায় রাজশাহীতে ১০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টা ১০ মিনিট থেকে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র এ বৃষ্টিপাত রেকর্ড করেছে।

মেঘলা আকাশ আর গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাতের কারণে রাজশাহীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমেছে। আকাশের মেঘ কেটে গেলে শীত বেশি অনুভুত হতে পারে। তবে পুরোপুরি শীত আসতে দেরি আছে।

এর আগে গতকাল বুধবার দিনভর মেঘলা আকাশের কারণে সূর্যের তেমন দেখা মেলেনি। আবার গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছে। একই অবস্থা বৃহস্পতিবারের। সকাল সাড়ে ১০টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, আকাশে মেঘ রয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝড়ছে। গত সোমবার (৪ ডিসেম্বর) দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবারও দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

প্রসঙ্গত, চলতি বছরে তিনটি ঘূর্ণিঝড় আঘাত হেনেছে বাংলাদেশে। গত ১৪ মে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘মোখা’। গত ২৪ অক্টোবর রাতে ঘূর্ণিঝড় ‘হামুন’ এরপর ১৭ নভেম্বর আঘাত হানে ঘূর্ণিঝড় ‘মিধিলি’ বাংলাদেশে আঘাত হানে।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট