1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় অভিমান করে ছাত্রের আত্মহত্যা! - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

বাঘায় অভিমান করে ছাত্রের আত্মহত্যা!

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি…………………………………………………………..

গত এসএসসি পরীক্ষায় অকৃতকার্য এক ছাত্র তাবলিক জামাতে যাওয়ার অনুমতি না পাওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তার নাম সাব্বির হোসেন (১৭)। সে পানিকুড়া-মালিয়ানদহ গ্রামের হেজবুল্লা ওরফে আবদুল্লার ছেলে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে তার শয়ন কক্ষের তীরের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ । সাব্বির হোসেনের পিতা জানান, এলাকার জোতকাদিরপুর উচ্চ বিদ্যালয় থেকে গত বছর এসএসসি পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়। আগামীতে পরীক্ষার ফলাফল ভালো করার জন্য বাড়ি থেকে কোথাও না গিয়ে পড়াশোনা করতে বলা হয় । এরমাঝে তাবলিক জামায়াতে যাওয়ার জন্য বলে। তাকে নিষেধ করায় মত পার্থক্য দেখা দেয়। এ ছাড়া আত্মহত্যা করার পেছনে আর কোন কারণ খুঁজে পাননি।

বাঘা থানার উপরিদর্শক(এসআই) সাইফুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট