1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর পত্নীতলায় কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের রাজশাহীতে ৪.১৯ কোটি টাকায় উত্তরবঙ্গের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণ শুরু রাজশাহীতে সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর প্রথম ধাপ শুরু ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না বাঘায় জননী ক্লিনিকে নবজাতকের মৃত্যু: ডাক্তার-নার্স ও চিকিৎসা পদ্ধতি তদন্তের দাবি কুষ্টিয়ায় পার্কে বসে একসঙ্গে বিষ খেলেন পরকীয়া প্রেমিক-প্রেমিকা সেতুর দাবিতে হেঁটে দেশ ভ্রমণে ৭০ বছরের বাবা ও উদ্যোক্তা ছেলে ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা

নওগাঁর পত্নীতলায় কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৪৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি…………………………………

পত্নীতলায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২১-২২ অর্থবছরে খরিপ-২/২০২২-২৩ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে বিনামূল্যে আমন ধান বীজ ও সার এবং পেঁয়াজ চাষের বীজ ও নগদ সহায়তা বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।

 

বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন সরকারের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে প্রণোদনা কর্মসূচীর উদ্বোধনীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে সার, বীজ ও নগদ সহায়তা বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রাশেদুল ইসলাম,পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পোল্লাদ কুমার কুন্ডু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান প্রমুখ।

 

এসময় উপজেলার ৯শ জন কৃষক-কৃষাণীকে আমন ধান চাষের জন্য বীজ ও সার এবং পেঁয়াজ চাষের জন্য ৮০ জন কৃষককে বীজ ও নগদ সহায়তা প্রদান করা হয়।#

এডিট: সান

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট