1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোপালগঞ্জে ওলামা লীগের কেন্দ্রীয় নেতাকে প্রাণনাশের হুমকি - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

গোপালগঞ্জে ওলামা লীগের কেন্দ্রীয় নেতাকে প্রাণনাশের হুমকি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোলাম রব্বানী, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি………………………………………..

গোপালগঞ্জে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে ওলামা লীগের কেন্দ্রীয় নেতা মোঃ মাহবুব খানকে জীবননাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ব্যাপারে গোপালগঞ্জের পুলিশ সুপারের কাছে ওই ওলামা লীগ নেতা একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে জানাযায়, গোপালগঞ্জ সদরের উলপুর ইউনিয়নের মালেঙ্গা গ্রামের এয়ার আলী খান ও তার ভাইদের সাথে বেশকিছু দিন ধরে ওলামা লীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মোঃ মাহবুব খানের জমিজমা সংক্রান্ত বিরোধ ও মামলা চলে আসছে। এর জের ধরে প্রতিপক্ষ তাকে জীবন নাশের হুমকিসহ নানান ষড়যন্ত্র করছে।

সম্প্রতি প্রতিপক্ষ মালেঙ্গা গ্রামের শহিদুল ইসলাম কালুর ছেলে সিয়াম খান ওলামা লীগ নেতা মাহবুব খানকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র (দা ও স্যান) নিয়ে এলাকায় মহড়া দেয়।পরবর্তীতে সিয়াম খান আবার ওই মহড়ার ছবি তুলে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে পোস্ট করে ভীতি ছড়ান। প্রতিপক্ষের লোকজন যে কোন সময় তার উপর আক্রমন করে প্রাণনাশ ঘটাতে পারে বলে আশংকা করছেন ওই ওলামলীগ নেতা।

এঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত মোঃ আনিচুর রহমান বলেন, অভিযোগকারী আমার কাছে যদি কোন অভিযোগ করে থাকে আমি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবো।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট