1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী ডিবি পুলিশের সফল অভিযান, কোটি টাকার হেরোইনসহ যুবক আটক - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

রাজশাহী ডিবি পুলিশের সফল অভিযান, কোটি টাকার হেরোইনসহ যুবক আটক

  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# জিয়াউল কবীর স্বপন,বিশেষ প্রতিনিধি………………………………………………

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার প্রেমতলী এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি হেরোইনসহ এক যুবক আটক হয়েছে  জেলা ডিবি পুলিশ। রোববার রাত সাড়ে ১১ টার দিকে প্রেমতলী এলাকার দক্ষিণের পদ্মা নদীর পাড় থেকে তাকে আটক করে।

রাজশাহীর পুলিশ সুপার সাইফুর রহমানের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সনাতন চক্রবর্তীর ব্যবস্থাপনায় গোদাগাড়ী এলাকায় মাদক উদ্ধার কাজে নিয়োজিত ডিবি পুলিশের এসআই করিম, এসআই নাসিমের টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে প্রেমতলী এলাকায় একটি বড় হেরোইনের চালান ভারত থেকে পাচার হয়ে আসছে। এবং দুই মাদক কারবারি চালনটি নিয়ে আসছে। প্রেমতলীর পানি উন্নয়ন বোর্ডের ঘরের পাশে অভিযান পরিচালনা করে কাঠালবাড়িয়া গ্রামের মৃত শফিকুলের ছেলে সাব্বির রহমান সাকিম (৩৮) কে ১ কেজি হেরোইনসহ হাতে নাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এসময় আরএমপি দামকুড়া হরিপুর বেড়পাড়া এলাকার রুহুল আমিনের ছেলে রফিকুল ইসলাম ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পদ্মা নদীর দিকে অন্ধকারে পালিয়ে যায়। একারণে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

গ্রেপ্তারকৃত সাকিম ও রফিকুল দীর্ঘদিন যাবত মাদক কারবারের সাথে জড়িতো ও কোটি টাকার হেরোইন তাদের বলে ডিবি পুলিশের কাছে স্বীকার করে। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই করিম বাদি হয়ে গোদাগাড়ী থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট