1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গাজীপুর-৫ আসনে আখতারউজ্জামানসহ ৫ জনের মনোনয়নপত্র দাখিল - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

গাজীপুর-৫ আসনে আখতারউজ্জামানসহ ৫ জনের মনোনয়নপত্র দাখিল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি……………………………..

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামানসহ ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে প্রাচ্যের অক্রফোর্ট খ্যাত ঢাকা বিশ্বািবদ্যালয়ের সাবেক ডাকসুর ভিপি ও জিএস, গাজীপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক,ও জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামানসহ প্রার্থীগণ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মো. আজিজুর রহমানের কার্যালয়ে গিয়ে তাঁর হাতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান বৃহস্পতিবার সকালে উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোম টিউরী কেন্দ্রীয় ঈদগাঁহ সংলগ্ন পারিবারিক কবরস্থানে মায়ের কবর জিয়ারত করেন। দক্ষিণ সোম গ্রামের নিজ বাড়ীতে পবিত্র মিলাদ ও দোয়া মাহফিল শেষে বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন। পরে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কে বিএম মফিজুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গণী ভূইয়া, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, মো. মশিউর রহমান আকাশকে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মো. আজিজুর রহমান এর কার্যালয়ে গিয়ে তাঁর হাতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুপুরে সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজ মাঠে নেতা-কর্মীদের সাথে মত বিনিময় করেন।

এ ছাড়াও বিকেলে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা মো. আল-আমিন দেওয়ান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ উপজেলা সাধারণ সম্পাদক মো. মেজবাহ উদ্দিন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত উপজেলা সাধারণ সম্পাদক মো. আলী হোসেন ভূইয়া, ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ জেলা সভাপতি মো. শাকিল হোসেন, সহ-সভাপতি মাহমুদ হাসানকে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়াও জাকের পার্টির মনোনীত প্রার্থী এ এন এম মনিরুজ্জামান ও স্বতন্ত্র প্রার্থী মো. আমজাদ হোসেন স্বপন মনোনয়নপত্র দাখিল করেছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কালীগঞ্জ উপজেলা, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০, ৪১ ও ৪২নং ওয়ার্ড এবং গাজীপুর সদর উপজেলার বাড়ীয়া ইউনিয়ন নিয়ে গঠিত ১৯৮ গাজীপুর-৫ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ৫৫৬ জন। তাঁদের জন্য মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১২৪ টি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট