1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায়  ককটেল উদ্ধার - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায়  ককটেল উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি………………………………………………………..

চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড মোড়ে পরিত্যক্ত অবস্থায় দু’টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ নভেম্বর) রাত ৮টায় ককটেলগুলো উদ্ধার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান- বিশ্বোরোড মোড়ের একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেল দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ককটেলগুলো উদ্ধার করা হয়েছে।

ককটেলগুলো পানিতে ডুবিয়ে নিষ্ক্রিয় করা হয়। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চলমান রাজনৈতিক অস্থিরতায় ব্যবহারের জন্য ককটেলগুলো রাখা হয়েছিল। এ ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি সাজ্জাদ হোসেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট