1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নড়াইল ইউনাইটেড কলেজের অধ‍্যক্ষের গলায় জুতার মালা পরিয়ে হেনেস্তা, আটক ৩ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

নড়াইল ইউনাইটেড কলেজের অধ‍্যক্ষের গলায় জুতার মালা পরিয়ে হেনেস্তা, আটক ৩

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৪৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

উৎপল ঘোষ,(ক্রাইম রিপোর্টার) যশোর……………………………..

 অধ্যক্ষকে হেনস্তা, শিক্ষকদের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে সোমবার রাতে অজ্ঞাত দুইশ’ ব্যক্তিকে আসামি করে সদর থানায় মামলা করে পুলিশ। পরে রাতে অভিযান চালিয়ে ওই তিনজনকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

নড়াইল ইউনাইটেড কলেজের অধ্যক্ষের গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, সদরের মির্জাপুর বাজারের মোবাইল মেকানিক শাওন খান (২৮), স্থানীয় নুরানি মাদরাসার শিক্ষক মনিরুল ইসলাম (২৭) ও অটোরিকশা চালক রিমন আলী (২২)।

জানা যায়, সদরের মির্জাপুর ইউনাইটেড কলেজের একাদশ শ্রেণির ছাত্র রাহুল দেব রায় ফেসবুকে হজরত মহানবীকে (সা.) নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ায় ১৮ জুন কলেজে উত্তেজনা দেখা দেয়। এ সময় বিক্ষুব্ধ লোকজন শিক্ষকদের তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। পরে অভিযুক্ত ছাত্র এবং কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা গলায় পরিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেয় তারা।

 

এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এদিকে অভিযুক্ত ছাত্রকে ঘটনার দিন বিকেলে কলেজ চত্বর থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। অধ্যক্ষের মেয়ে জানান, এ ঘটনার পর বাবা বাড়িতে অবস্থান করছেন না। এ ছাড়া ওনার ফোনটিও বন্ধ রয়েছে।

এদিকে ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামের নেতৃত্বে দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বলেন, তিনজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতরা ছাড় পাবে না। দোষীদের আইনের আওতায় আনা হবে।#

এডিট: সান

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট