1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মেহের আফরোজ চুমকি গাজীপুরের কালীগঞ্জে চতুর্থ বারের মত নৌকার মাঝি - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

মেহের আফরোজ চুমকি গাজীপুরের কালীগঞ্জে চতুর্থ বারের মত নৌকার মাঝি

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্যাপশন: মেহের চুমকি মনোনয়ন পাওয়ায় কালীগঞ্জের সাধারণ মানুষ খুশিতে মিস্টিমুখ করছে

# মো. মুক্তাদির হোসেন, গাজীপুর থেকে……………………………………

সকল জল্পনা কল্পনার অবশেষে গাজীপুর ৫ আসনে  নৌকার মাঝি মেহের আফরোজ চুমকি । দেশের প্রাচীন দল বাংলাদেশ আওয়ামী লীগের চতর্থ বারের মত মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি।

বোরবার (২৬ নভেম্বর) বিকালে বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সারাদেশে তিনশত আসনের প্রার্থীদের নাম ঘোষণাকালে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৮ গাজীপুর ৫ আসনে নৌকা প্রতীকে লড়াই করার জন্য চুড়ান্তভাবে নাম ঘোষণা করেন। এর আগে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে টানা তিনবার (২০০৮, ২০১৪ ও ২০১৯) সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দুইবার মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদকসহ তিন বার দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় এবং তার পরিবারের বিরুদ্ধে কোন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ না থাকায় বাংলাদেশ আওয়ামী লীগ এবারও চর্তুথ বারের মত নৌকার মাঝি মনোনীত করেন।

বিগত একটানা ১৫ বছর দলমত নির্বিশেষে কালীগঞ্জের সার্বিক উন্নয়নে জন্য কাজ করেন। মেহের আফরোজ চুমকি আপা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় সর্বত্র আনন্দের জোয়ার বইছে। উপজেলা ব্যাপী দলীয় নেতা কর্মীরা মিষ্টি মূখ করছেন। বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও কালীগঞ্জ পৌর মেয়র এস এম রবীন হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাবু পরিমল চন্দ্র ঘোষ, সাংগঠনিক সম্পাদক কাজী বশির আহমেদ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মাইনুল ইসলাম, আশরাফুল আলম (রিপন), শরিফ হোসেন খাঁন (ববি), সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের উপদেষ্টা মো. ইব্রাহিম খন্দকার, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম সুমন, পৌর যুব লীগের সভাপতি মো. বাদল হোসেন, সহ-সভাপতি মো. লোকমান হোসেন (পনির), সাধারণ সম্পাদক আশরাফী রেজাউর রহমান (খোকন), উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শাহীন, নির্বাহী সদস্য মো. মুক্তাদির হোসেন, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আরাফাত খন্দকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানবীর মোল্লা, সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসান, পৌর ছাত্রলীগের সভাপতি আলী আল রাফু (অমিত), সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্রলীগের সভাপতি এম আই লিকন, সাধারন সম্পাদক ওয়াসিম মোল্লাসহ উপজেলা, পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে বর্নাঢ্য আনন্দ মিছিল করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট