1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
এইচএসসি ফলাফলে পোরশায় পাশের হার-৫১.৯০%, জিপিএ-৫ পেয়েছে-৩জন - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে ১১ কেজি গানপাউডার ও ৯২টি ককটেল উদ্ধার করল এসআরবি রাজশাহীতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর সিল্ক শিল্পকে চাঙা করতে উৎপাদন বৃদ্ধি ও নতুন কর্মসংস্থানের ঘোষণা মির্জাপুরের গোড়াকী গ্রামে প্রথমবার দুর্গোৎসব, তরুণদের উদ্যোগে গ্রামজুড়ে আনন্দের আমেজ দুর্গাপূজায় ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর, চালু থাকবে যাত্রী পারাপার রাজশাহী মহানগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক

এইচএসসি ফলাফলে পোরশায় পাশের হার-৫১.৯০%, জিপিএ-৫ পেয়েছে-৩জন

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

পোরশা(নওগাঁ)প্রতিনিধি…………………………………………………………………

সদ্য প্রকাশিত এইচএসসি ফলাফলে নওগাঁর পোরশায় চার কলেজের পাশের হার ৫১.৯০%। জিপিএ-৫ পেয়েছে ৩জন। এতথ্য নিশ্চিত করেছেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কনক চন্দ্র রায়।

তিনি জানান, এবারে এইচএসসি পরীক্ষায় এ উপজেলায় দু’টি কেন্দ্রের মাধ্যমে ৩৪৩জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। এতে ১৭৮জন পরীক্ষার্থী পাশ করেন। এদের মধ্যে পোরশা সরকারি ডিগ্রি কলেজ থেকে ১১০জনের মধ্যে ৫৮জন, গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজ থেকে ১৮১জনের মধ্যে ৯০জন, নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৩২জনের মধ্যে ১৮জন ও ঘাটনগর পাহিড়াপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ২০জনের মধ্যে ১২জন পাশ করেন।

এছাড়াও ৫টি মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় অংশ গ্রহণকারী ১১৫জনের মধ্যে ৮৭জন পাশ করেন। পাশের হার- ৭৫.৬২%। অপরদিকে তিনটি ভোকেশনাল কলেজ শাখা থেকে অংশ গ্রহণকারী-১২৮জনের মধ্যে পাশ করেছেন-১২৩জন। পাশের হার- ৯৬.০৯% বলে তিনি জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট