1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী ও রংপুর বিভাগে ৬৯ প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ, শনিবার ফল প্রকাশ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি?

রাজশাহী ও রংপুর বিভাগে ৬৯ প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ, শনিবার ফল প্রকাশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসএন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজশাহী ও রংপুর বিভাগের ৬৯ টি আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগর সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান  দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আওয়ামী লীগ সভাপতি ও মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

বেশ কয়েকজন বর্তমান সংসদ সদস্য বাদ পরেছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আগামী শনিবারের (২৫ নভেম্বর) মধ্যে প্রার্থী তালিকা চুড়ান্ত করা হবে। আমাদের সংসদীয় বোর্ড আজকে দুটি বিভাগ রংপুরে ৩৩ টি ও রাজশাহীতে ৩৬ টি, মোট ৬৯ টি আসনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। আমরা সব আসনে মনোনয়ন চূড়ান্ত না হওয়ার পর্যন্ত ফল প্রকাশ করব না। আমরা একসঙ্গে আমাদের মনোনয়ন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। শুক্রবার (২৪ নভেম্বর) সকাল দশটা পর্যন্ত মনোনয়ন বোর্ডের সভা মুলতবি করা হয়েছে।

সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকের বোর্ডে যে সকল প্রার্থীর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, এখানে রাজনীতির বাইরে কেউ আসেনি। রংপুর ও রাজশাহী বিভাগে রাজনীতির বাইরে কেউ বিবেচিত হয়েছে বলে আমার জানা নেই। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকেই প্রাধান্য দেয়া হয়েছে। আগামী ২৫ নভেম্বর (শনিবার) প্রার্থীদের নাম প্রকাশ করা হবে।

বিদ্রোহী প্রার্থীদের নিয়ে করা এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আগে আমরা দেখি কারা বিদ্রোহী হয়, তারপর সিদ্ধান্ত নেব।

তিনি বলেন, নির্বাচনকে ঘিরে সারাদেশে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জোট হবে বিভিন্নভাবে, কার সঙ্গে কার জোট হবে, কোথায় গিয়ে ঠেকবে বলা মুশকিল। জোট হতেও পারে নির্বাচনের আগে, সময় আছে। কাজেই তালিকাও আসতে পারে।#সূত্র: বাসস

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট