1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
জালিয়াতির মামলায় বিনোদপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সাবির ও তাঁর ছেলে কারাগারে - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

জালিয়াতির মামলায় বিনোদপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সাবির ও তাঁর ছেলে কারাগারে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৪৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি……………………………………………………………….

জমি জালিয়াতির মামলায় শিবগঞ্জ উপজেলার বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের আলোচিত প্রধান শিক্ষক সাবির উদ্দিন ও তার ছেলে সম্রাট বাবুর জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছে আদালত ।

আদালত সূত্রে থেকে জানাগেছে, নিজ ভাই সাদেক আলীর দায়ের করা জমি জালিয়াতির মামলায় ২০ নভেম্বর ২৩ইং তারিখে আদালতে সাবির উদ্দিন ও তাঁর ছেলে সম্রাট বাবু জামিনের আবেদন করেন। বিজ্ঞ আদালত জামিন আবেদনের শুনানি শেষে আবেদন নাকচ করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে আজ ২১ নভেম্বর পুনরায় আলোচিত প্রধান শিক্ষক সাবির উদ্দীন ও তাঁর ছেলে সম্রাট বাবুর দ্বিতীয় দফায় জামিন আবেদন করলে আদালত নাকচ করেছেন বলে জানিয়েছেন বাদী সাদেক আলী।

উল্লেখ্য এ আলোচিত প্রধান শিক্ষক সাবির উদ্দিন নিজ প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতি করলে এলাকাবাসীর তোপের মুখে পড়েন। যা শেষ পর্যন্ত এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে বিভিন্ন দূর্নীতি তদন্তে শিক্ষা বোর্ডের গঠিত একটি কমিটি তদন্ত করছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট