1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
এ্যাডভোকেট আতাউর রহমান শামীম মৌলভীবাজার-২ আসনের মনোনয়ন ফরম কিনলেন - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

এ্যাডভোকেট আতাউর রহমান শামীম মৌলভীবাজার-২ আসনের মনোনয়ন ফরম কিনলেন

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# হাকিকুল ইসলাম খোকন…………………………………………………………….

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ,সাপ্তাহিক গনবাংলা সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিমকোর্টর সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আতাউর রহমান শামীম।খবর: বাপসনিউজ।

গত শনিবার (১৮ নভেম্বর ২০২৩)দুপুর ১২টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এডভোকেট আতাউর রহমান শামীমের পক্ষে তার ম্যানেজার এই মনোনয়ন ফরম কিনেছেন। এর আগে গত ১৫ নভেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর ২০২৩। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর ২০২৩ থেকে ৫ জানুয়ারি ২০২৪ ,সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি ২০২৪, রবিবার ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট