1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে অবৈধ সুতির জালে নিধন করা হচ্ছে মুক্ত জলাশয়ের মাছ, তবু নীরব মৎস্য বিভাগ - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

আত্রাইয়ে অবৈধ সুতির জালে নিধন করা হচ্ছে মুক্ত জলাশয়ের মাছ, তবু নীরব মৎস্য বিভাগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ২৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি……………………………………………

নওগাঁর আত্রাইয়ে ডুবাই সুইজগেট খালে নিষিদ্ধ জাল দিয়ে মাগুড়ার বিল সহ বিভিন্ন জলাশয়ে ছেড়ে দেওয়া মুক্ত মাছ নিধন করছে কতিপয় ব্যক্তি। মৎস্য অফিসের নাকের ডগায় এই অবৈধ নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরলেও নীরব ভূমিকায় মৎস্য সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা।

জানা যায়, সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য মাগুড়া বিল সহ বিভিন্ন বিলে ও জলাশয়ে কয়েক মন মাছের পোনা অবমুক্ত করেন। যাতে এই মাছগুলো মুক্ত জলাশয়ে বড় হয়ে এলাকার বিভিন্ন খাল ও জলাশয়ে বড় হয়ে বংশ বিস্তার করতে পারে। এতে এসব মুক্ত জলাশয়ে সারা বছর মাছ পাওয়া যাবে এবং সেখান থেকে মাছ ধরে এলাকার গরীব মৎস্যজীবিরা জীবিকা নিবাহ করবে। কিন্তু একটি মহলের আশ্রয়ে কতিপয় মৎস্যজীবি নিষিদ্ধ সুতির জাল দিয়ে বড় না হতেই সব রকমের মাছ ধরে ফেলছে। এতে দেশি-বিদেশি বিভিন্ন জাতের মাছ বংশ বিস্তার করতে না পারায় মুক্ত জলাশয থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে মাছ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বিশা ইউনিয়নের ডুবাই সুইজগেট সংলগ্ন আত্রাই নদীর মহনায় ডুবাই গ্রামের পাশ দিয়েবয়ে গেছে মাগুড়ার বিল ওখালটিতে সারা বছর পানি জমে থাকে এস ছেড়ে দেওয়া মাছগুলো মুক্ত ভাবে বড় হয়ে বংশ বিস্তার করতে পারে। অথচ এইখালে কিছু লোক মৎস্য আইন ও উপজেলা মৎস্য অফিসকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে বিভিন্ন মহলে ম্যানেজ করে নিষিদ্ধ এই সুতির জাল দিয়ে প্রায় দুই মাস যাবৎ মাছ ধরে আসছে। এতে এ অঞ্চলে মা মাছ থেকে শুরু করে সকল প্রকারের মাছ ধরা পড়ছে এই মরণ ফাঁদ সুতির জালে। স্থানীয় মৎস্যজীবি ।

জামাল(চল্লিশ) জানান, আমরা আদি পুরুষ থেকে মৎস্য জীবি। মাছ ধরে আমরা জীবিকা নির্বাহ করি। কিন্তু দুই মাস হয়ে গেল প্রভাবশালী মহলের জোরে কতিপয় মৎস্যজীবি নামধারী ব্যক্তি নিষিদ্ধ এই সূতির জাল দিয়ে মাছ ধরছে এই খালে। অথচ এ ব্যপারে কেউ তাদের কিছুই বলছে না।

উপজেলা সিনিয়র মৎস্য অফিসার পলাশ চন্দ্র দেবনাথ জানান, সূতি জাল নিষিদ্ধ। এই জাল দিয়েমাছ ধরা বে-আইনি। অভিযোগ পেয়ে উপজেলা নির্বার্হী অফিসার ও পুলিশ প্রশাসন সহ তিন বার অভিযান চালানো হয়েছেএবং অবৈধ সুতি জাল কেটে পুরানো হয়েছে। এর পরও যদি আবারো সুতি জাল দিয়ে থাকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।# ক্যামেরায়ঃ- আসিব হাসান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট