1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
লালপুরের আড়বাবে গৃহবধূর মৃত্যু, হত্যা না আত্মহত্যা - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

লালপুরের আড়বাবে গৃহবধূর মৃত্যু, হত্যা না আত্মহত্যা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর…………………………………………..

নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের হাসেমপুর এলাকায় মিনা রানী (৩০)নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে ঐ নারীর মৃত্যু নিয়ে জল্পনা কল্পনা রয়েছ, হত্যা না আত্মহত্যা। বুধবার(১৫ই নভেম্বর২৩)সকালে হাসেমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ঐ গৃহবধূ একই এলাকার উজ্জলের স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী উজ্জ্বলের সঙ্গে পারিবারিক কলহ লেগেই থাকত স্ত্রী মিনা রানীর এবং ওই নারী দীর্ঘ দিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে ঐ নারীর মৃত্যু হলে তাঁর এক পায়ের রগ কাটা রক্তাক্ত লাশ পাওয়া যায়। তবে পরিবারের দাবি, দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকায় পরিবারের সদস্যদের অজান্তেই মীনা রানী বটি দিয়ে নিজের পায়ের রগ নিজেই কেটে আত্মহত্যা করেছে। পরে পরিবারের লোকজন পায়ের রগ কাটা রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

এ বিষয়ে,আড়বাব ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য লালন হোসেন বলেন, দীর্ঘদিন যাবত তিনি মেরুদন্ডের রোগে ভুগছিলেন। অসুখ ভালো না হওয়ায় নিজেই বঁটি দিয়ে তার পায়ের রগ কেটে ফেলায় অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়।

লালপুর থানার আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি)পুলিশ হিরেন্দ্রনাথ প্রামানিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি মানসিক চাপে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্টে সবকিছু পাওয়া যাবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট