1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
অবরোধের শেষ দিনেও মাঠে ছিলনা জামায়াত-বিএনপি - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

অবরোধের শেষ দিনেও মাঠে ছিলনা জামায়াত-বিএনপি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ২৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্যাপশন: বিএনপি-জামায়ত এর অবরোধের প্রতীকী ছবি

# বিশেষ প্রতিনিধি…………………………………………………………………..

সরকার পতনের একদফা দাবিতে ডাকা তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিন বৃহসপতিবারও (৯ নভেম্বর) রাস্তায় প্রকাশ্যে দেখা মেলেনি বিএনপি-জামায়াতের। অন্যদিকে অবরোধ বিরোধী শান্তি সমাবেশ, মিছিল করে সড়কে শোডাউন দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগসহ সহযোগী সংগঠন ও দলটির একাংশের নেতা কর্মীরা অবরোধে আলাদা করে টহল ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রশাসনের কঠোর নজরদারিতে উপজেলার কোথাও কোনো সংঘর্ষ ঘটনা ঘটেনি । উপজেলার সড়কগুলোতে ছোট ছোট যানবাহন চলাচল ছিল স্বাভাবিক।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক নেতা জানান, বিএনপি নেতাকর্মীদের ব্যাপক ধরপাকড় করা হচ্ছে। ঘর ছেড়ে পালিয়ে রয়েছে অনেকেই। ইতিমধ্যে বহু নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। ফলে বিএনপি নেতাকর্মীরা মাঠে নামতে পারছেন না। অবরোধের মাঠে জামায়াতে অবস্থান সম্পর্কে জানতে যোগাযোগ করেও কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি। তবে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা অবরোধ সমর্থনে যানবাহনে চোরাগোপ্তা হামলা চালিয়ে দ্রুত উধাও হয়ে গেছে বলে জানা গেছে ।

বাঘা থানার পরিদর্শক (ওসি) খায়রুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল পুলিশ সার্বক্ষনিক সতর্ক অবস্থানে ছিল। নাশকতার অভিযোগে দায়ের করা ৩টি মামলায় বৃহসপতিবার (৯ নভেম্বর) পর্যন্ত ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান। উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) শারমিন আখতার বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গঠিত টিম মাঠে কাজ করেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট