1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বর্তমান ৪ কোটি মানুষকে ভাতা দিচ্ছে আওয়ামী লীগ সরকার: সিংড়ায় আইসিটি প্রতিমন্ত্রী পলক - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

বর্তমান ৪ কোটি মানুষকে ভাতা দিচ্ছে আওয়ামী লীগ সরকার: সিংড়ায় আইসিটি প্রতিমন্ত্রী পলক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ২৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধি……………………………………..

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে বর্তমানে ৪ কোটির অধিক মানুষ বিভিন্ন ভাতা পাচ্ছে বলে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় নাটোরের সিংড়ার ২নং ডাহিয়া ইউনিয়নের বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা সহ ৬ হাজার ৩ শত সুবিধাভোগী এবং ৩ হাজার ৩৮ জন উপকারভোগীদের সাথে মতবিনিময়কালে এসকল তথ্য দেন পলক। সোমবার (৬ নভেম্বর) বিকেলে বিয়াশ স্কুল মাঠে সকল উপকারভোগীদের নিয়ে এ মতবিনিময় করেন তিনি।

এসময় ডাহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুনের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, ডাহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ডাহিয়া ইউপির সাবেক চেয়ারম্যান এম এম আবুল কালাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বদরুদ্দোজা বকুল, উপজেলা আওয়ামীলীগের সদস্য গোলাম হাবিব দুলাল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, সাধারণ সম্পাদক প্রভাষক আনিছুর রহমান লিখন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাবেক ভিপি সজীব ইসলাম জুয়েল, ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ও ৪নং ওর্য়াডের ইউপি সদস্য তারেক হোসেন দুলাল, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাঃ সম্পাদক জুলহাজ কায়েম, ইউনিয়ন আওয়ামীযুবলীগের সভাপতি আব্দুল মতিন মৃধা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী পলক তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধীরা যাতে সমাজের বা পরিবারের বোঝা না হয় সেজন্য জননেত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী সুরক্ষা আইন প্রণয়ন করেছেন, তাদের ভাতার ব্যবস্থা করেছেন। এছাড়া বয়স্ক বাবা মা ও বিধবাদের ভাতার ব্যবস্থা করেছেন জননেত্রী শেখ হাসিনা সরকার।

প্রতিমন্ত্রী পলক আরো বলেন, চলনবিলের দুর্গম এই ডাহিয়ার বিয়াশ এলাকায় এক সময় সন্ত্রাসীদের আস্তানা ছিল। দিনের বেলায় সন্ত্রাসীরা এখানে মিটিং করতো। মানুষ আতংকে থাকতো কখন কি ঘটে। সিংড়া-বারুহাস রাস্তা পাকা করনের ফলে এই এলাকা উন্নত হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে গেছে। মানুষ এখন সুখে জীবন যাপন করছেন। আর এই সব কিছুই সম্ভব হয়েছে গত ১৫ বছরে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর। তাই আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও নৌকাকে ভোটের মাধ্যমে বিজয়ী করে দেশের উন্নয়নে সহযোগিতা করবেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট