1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে অবরোধের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ-সমাবেশে চিত্রনায়িকা মাহিয়া মাহি - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে অবরোধের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ-সমাবেশে চিত্রনায়িকা মাহিয়া মাহি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা…………………………………………..

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি’র সন্ত্রাস, জঙ্গিবাদ নৈরাজ্য, দেশবিরোধী ষড়যন্ত্র ও অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর পৌনে ১২ টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের আয়োজনে পাঠানপাড়াস্থ দলীয় কার্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজের সামনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে সমাবেশ করে যোগ দেন চিত্র নায়িকা মাহিয়া মাহি।

চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহম্মেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহিয়া মাহি সরকার ও জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ সাইফ জামান আনান্দ।

এ সময় বক্তারা বলেন,অবরোধের নামে স্বাধীনতাবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে উঠেছে। তাদের এ ষড়যন্ত্রে পা আর দিবে না জনগণ। হরতালের নামে তারা এক পুলিশ সদস্যকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে, এটিই তাদের বড় বৈশিষ্ট্য। তারা কখনই দেশের মঙ্গল চায় না।

বক্তারা আরো বলেন, তারেক রহমানের প্রেসক্রিপশন অনুযায়ী অবরোধের নামে বিএনপি জালাও-পোড়াও চালাচ্ছে। জনগণ বিএনপি’র এসব অপকর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস রয়েছে। জনগণ এখন আর সরকার পরিবর্তন চায় না। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র প্রতিহত করতে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী মাঠে রয়েছে। কেউ কোনো সহিংসতার চেষ্টা করলে ছাত্রলীগ তা প্রতিহত করবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট