1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জের চৈতন্যপুর ঘোষের বিলে কৃষককে কুপিয়ে হত্যা - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
নবনিযুক্ত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সাথে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ   মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

শিবগঞ্জের চৈতন্যপুর ঘোষের বিলে কৃষককে কুপিয়ে হত্যা

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৩৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্শিরতিনিধি, শিবগঞ্জ ………………………………………

শিবগঞ্জে জাইদুল ইসলাম (৩৩) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর ঘোষের বিলে এ ঘটনা ঘটে। নিহত কৃষক উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের মৃত আবুল হোসেন মোজ্জাফ্ফর আলীর ছেলে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

নিহতের ভাতিজা কামরুজ্জামান অভিযোগ করে বলেন, ভোর চারটার দিকে ধানে পানি দেয়ার জন্য বাড়ি হতে বের হন চাচা জাইদুল ইসলাম। বেলা ১১টার দিকে রক্তাক্ত মরদেহ গাছে ঝুলতে দেখে পরিবারে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নিজ গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো মরদেহ ঝুলছে গাছে। এ সময় মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। গোটা শরীর রক্তে ভেজা ছিল।

তিনি আরও বলেন, এটি পরিকল্পিত হত্যাকান্ড। কুপিয়ে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এলাকাবাসী জানায়, জমিজমা বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, মরদেহ দেখা বোঝা যাচ্ছে হত্যাকান্ড। কারণ মাথার পেছনে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে হত্যার ধরণ নিশ্চিত হওয়া যাবে। এছাড়া নমূনা সংগ্রহ করেছে সিআইডির একটি দল। তিনি আরও বলেন, থানায় হত্যা মামলা দায়ের করা হবে। ঘটনায় জড়িতদের ধরতে মাঠে কাজ করছে পুলিশ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট