1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর আত্রাইয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার,বীজ ও নগদ অর্থ বিতরণ  - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক শিবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প শিবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক ২ অভিযানে মাদক ও ট্রাকের টায়ার জব্দ কুষ্টিয়ায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন জনগণের আস্থার প্রতিদান দেবো: ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থ সাপাহারে গ্রাম পুলিশ রুবেল হকের ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার,বীজ ও নগদ অর্থ বিতরণ 

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৩১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ ,আত্রাই, নওগাঁ ……………………………….

নওগাঁর আত্রাইয়ে ২০২১-২২ অর্থ বছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় গ্রীষ্মকালীন বিনামূল্যে  পেঁয়াজ – আমন বীজ, সার ও নগদ অর্থ  বিতরণ করা হয়েছে।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২৭ জুন সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে ২৬০ জন কৃষকের মাঝে  প্রণোদনার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক।

 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা  ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কে, এম, কাওছার হোসেন, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম। এসময়  উপসহকারী কৃষি কর্মকর্তা কেরামত আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও কৃষক উপস্থিত ছিলেন।

 

কৃষি অফিস সূত্রে জানা যায়, ৫০জন কৃষকের মাঝে ২ হাজার ৮শত নগদ টাকা, পিঁয়াজ বীজ ১কেজি, ডিএপি সার ২০কেজি, এমওপি ২০কেজি অপর দিকে ২১০ জন কৃষকের মাঝে আমন বীজ ৫কেজি, ডিএপি ১০ কেজি এবং এমওপি ১০ কেজি প্রদান করা হয়।#

এডিট: সান

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট