1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিকের গঠিত কমিটির সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলার গ্যাস দিয়ে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন: তবুও লোডশেডিংয়ে নাকাল ভোলাবাসী রাসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত গোদাগাড়ীর গর্বিত পরিবারের আরও এক সদস্য সাবেক আইজিপি ড. এম. এনামুল হক আর নেই তানোরে জমিতে পানি দিতে গিয়ে নিখোঁজ, একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রদলের জিয়া ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক নাটোরের গুরুদাসপুরে সুরতহাল প্রতিবেদনে বাধার পর পুলিশের ওপর হামলা, আটক ৯ জাতীয় প্রেস ক্লাবের মানববন্ধন বানোয়াট: কালীগঞ্জ বিএনপি বাগমারায় মাদক সম্রাজ্ঞী ‘ফেন্সি জুলেখা’র গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: বোদায় শিক্ষার্থীদের উদ্দেশে পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ ছুটির দিনেও মাঠে ইউএনও জিল্লুর রহমান, রহনপুর পৌরসভার উন্নয়নকাজে সরেজমিন নজরদারি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিকের গঠিত কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি………………………………………………………………………..

শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন ও প্রতিমা বিসর্জনের সার্বিক ব্যবস্থাপনার লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের গঠিত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে নগরভবনে সচিব মহোদয়ের দপ্তরকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু। সভায় শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
সভায় রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার রাস্তাঘাট সংস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণ, পূজামন্ডপসমূহে পর্যাপ্ত আলোকায়নের ব্যবস্থা, বিসর্জনকল্পে স্বেচ্ছাসেবী নিয়োজিতকরণ, বিসর্জন ঘাটের উন্নয়ন, নৌকার ব্যবস্থা, ফায়ারসার্ভিস, বিদ্যুৎ বিভাগের সার্বিক সহযোগিতার ব্যবস্থাকরণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জানানো হয়, রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নির্দেশনায় নগরীর শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সরকারী বরাদ্দের পাশাপাশি রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরীর প্রতিটি পূজা মন্ডপকে ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে। শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন ও প্রতিমা বিসর্জনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সভায় রাসিকের ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, হিন্দু ধর্মীয় কল্যান স্ট্রাস্টের ট্রাস্টি তপন কুমার সেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজশাহী মহানগরের সভাপতি এ্যাডভোকেট শরৎ চন্দ্র সরকার, পূজা উদযাপন পরিষদ মহানগর সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী, রাসিকের ভারপ্রাপ্ত সচিব আল মাহমুদ রনি, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ আসাদুজ্জামান সুইট, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত উপসচিব তৈমুর হোসেন, ইভেন্ট ম্যানেজার ফরহাদ হোসেন আদনান, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক তুহিন উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট