1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে পাগলা নদীর উপর সেতু নির্মানের ভিত্তিপ্রস্তর উদ্বোধন - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

শিবগঞ্জে পাগলা নদীর উপর সেতু নির্মানের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ২৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি………………………………………………………………….

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বহুল প্রতিক্ষীত পাগলা নদীর উপর ১৭২ মিটার দৈঘ্যের বীরমুক্তিযোদ্ধা মইন উদ্দিন আহমেদ মন্টু সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ২৭ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

পাগলা নদী সংলগ্ন আমবাগানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, মনাকষা, বিনোদপুর, শ্যামপুর, পাঁকা, ও দূর্লভপুরসহ বেশ কয়েকটি ইউনিয়নের প্রায় সাড়ে তিন লাখ মানুষ যাতায়াত করে থাকে। এছাড়া উপজেলা একমাত্র আদিনা ফজলুল হক সরকারি কলেজসহ আটটি কলেজ ও ২০টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়-মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ যাতায়াত করেন। জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে ১৯৮৬ সালে পাগলা নদীর উপর বেইলী ব্রীজ নির্মাণ কাজ শুরু হয়ে ১৯৮৮ সালে শেষ হয়।

তিনি আরও বলেন, অতিরিক্ত ও মানুষের চাপ বাড়ায় বেইলী ব্রিজটি দিয়ে চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পাগলা নদীর পূর্বপাড়ের প্রায় তিন লাখ মানুষের কথা চিন্তা করে সেখানে একটি নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়া হয়। এ ব্রিজটি পূন:নির্মাণ হলে এ অঞ্চলের আর্থ সামাজিক, কৃষি, শিক্ষা ও স্বা¯’্যখাতে বৈপ্লাবিক পরিবর্তন আসবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে ও অন্যান্যের মধে বক্তব্য রাখেন, তোহিদুল আলম টিয়া, চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামাণিক, সহকারী কমিশনার (ভ‚মি) জুবায়ের হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান এডুসহ অন্যান্যরা। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় আতশবাজী ও গম্ভীরা গানের অনুষ্ঠান করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট