1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর গোদাগাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সন্মানে (ইউএনও) অফিস কক্ষে ব্যতিক্রমী উদ্যোগ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ

রাজশাহীর গোদাগাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সন্মানে (ইউএনও) অফিস কক্ষে ব্যতিক্রমী উদ্যোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৪৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

গোদাগাড়ী, রাজশাহী প্রতিনিধি………………………………………………..

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজ অফিস কক্ষে স্বাধীনতা যুদ্ধের অকুতোভয় দুঃসাহসী বীর মুক্তিযোদ্ধাদের সন্মানের জন্য বিশেষ চেয়ার ব্যবস্থা করা হয়েছে। এরকম আলাদা আলাদা বিশেষ চেয়ার ব্যবস্থা গ্রহণ করে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন। মঙ্গলবার (৩ অক্টোবর) বেলা ১২টার দিকে বিশেষ চেয়ারে বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার চৌধুরী প্রথমে বসে চেয়ারটির উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুর ইসলামের সরকারী অফিসে গেলে দেখা যায় আলাদা করে লাল রঙের একটি চেয়ার বসানো হয়েছে। তাতে লেখা রয়েছে সন্মানিত বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ আসন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর ইসলাম বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইউএনও এবং সহকারী কমিশানার ভূমি অফিস কক্ষে এই বিশেষ চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। পর্যায়েক্রমে উপজেলার সকল সরকারী দপ্তর ও ইউনিয়ন পরিষদে বীর মুক্তিযোদ্ধার জন্য বিশেষ চেয়ার সংরক্ষণের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের বীর মুক্তিযোদ্ধাদের বসার জন্য চেয়ার রেখে সম্মান জানানোর জন্য ইউএনওর প্রসংসা করেছেন মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিকসহ বিভিন্ন পেশার মানুষ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট