1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা

নাটোরের লালপুরে ইউপি চেয়ারম্যান তোফার নির্দেশে বোয়ালিয়া পাড়া বিলে পুকুর খনন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৪১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

#লালপুর প্রতিনিধি …………………………..

নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বোয়ালিয়া পাড়া বিলে ৮নং দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফার নির্দেশে অবৈধ ভাবে পুকুর খনন হচ্ছে বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী।

সোমবার(২০ জুন) দুপুরে দুড়দুড়িয়া ইউনিয়নের বোয়ালিয়া পাড়া বিলে গিয়ে দেখা যায়, বোয়ালিয়া পাড়া বিলে ফসলি জমিতে অবৈধ ভাবে পুকুর খনন হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে পুকুর খনন কাজের যন্ত্র (ভেকু) চালক/ড্রাইভার রায়হান শেখ জানান, আমি ভেকুর ড্রাইভার আমাকে দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা মাস চুক্তি কন্ট্রাকের মাধ্যমে এই বিলে পুকুর খনন কাজের জন্য নিয়ে এসেছে।আমি ঐ চেয়ারম্যান এর নির্দেশেই অর্থের বিনিময়ে পুকুর খনন কাজ করে যাচ্ছি এবং যাবো।আপনারা যা কিছু বলার চেয়ারম্যান তোফাকে বলেন,আমার কিছু করার নেই।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, যে জমিটিতে বর্তমানে অবৈধ ভাবে পুকুর খনন কাজ চলছে সেই জমিটা বোয়ালিয়া পাড়া গ্রামের মৃত খোকা সরকারের ছেলে মকবুল হোসেনের জমি। আমরা তাকে অনেকবার ফসলি জমিতে অবৈধ ভাবে পুকুর খনন কাজ করতে বারন করার পরেও তোফা চেয়ারম্যান এর ক্ষমতার দাপট দেখিয়ে তিনি এলাবাসীর সাথে চ্যালেঞ্জ করে পুকুর খনন কাজ চালাচ্ছে।

এ বিষয়ে জমির মালিক মকবুল মাষ্টার বলেন, আমি আমার ব্যাক্তিগত স্বার্থে দুড়দুড়িয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফার নির্দেশ অনুযায়ী আমার জমিতে আমি পুকুর খনন করছি এতে কারো কিছু করার নেই বলে সাফ কথা জানিয়ে দেন তিনি। ফসলি জমিতে পুকুর খনন যে অবৈধ এটা আপনি জানেন কি? এমন প্রশ্নের জবাবে তিনি কোন জবাব দেননি। এ বিষয়ে ঘটনাস্থল থেকে ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফার ব্যাক্তিগত মুঠোফোনে একাধিকবার কল দিলে তিনি কল রিসিভ করেন নি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ২/৩ জন ব্যাক্তি বলেন, বোয়ালিয়া পাড়া বিলের পানি নিষ্কাশনের জন্য একটি ক্যানেল মুরদহ ব্রিজ হয়ে সালামপুরের চন্দনা নদীতে গিয়ে মিলিত হয়। কিন্তু মুরদহ ব্রিজের পশ্চিমাংশে কিছু অবৈধ ভাবে পুকুর খনন করার কারণে ক্যানেলটির পানি নিষ্কাশনের পথ প্রায় বন্ধের পথে এরপরও যদি একের পর এক অবৈধ ভাবে পুকুর খনন কাজ চলতে থাকে তাহলে অত্র এলাকার ব্যাপক সমস্যার সৃষ্টি হবে। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, প্রশাসনদের অবৈধ ভাবে পুকুর খনন কাজের বিষয়ে অবগত করলে তারা দিনের বেলায় ভেকুর ব্যাটারী খুলে নিয়ে যায়, আবার সেই রাতেই দেখা যায় আবারও ঐ একই স্থানে আবারও ভেকু চলে, বন্ধ তো হয় না কখনো?

এলাকাবাসীর দাবি উক্ত বিলের কোথাও যেন আর কখনো অবৈধ ভাবে পুকুর খনন না হয় এবং প্রশাসন চোর-পুলিশ না খেলে যেন এ বিষয়ে কঠোর ভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। উল্লেখ্য যে,কাজটি আগামী ২৬/০৬/২০২২ ইং তারিখ পর্যন্ত চলমান থাকবে এখনো চলছে ভেকু।#

এডিট: সান

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট