1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

রাজশাহীর বাঘায় আদালতের রায় উপেক্ষা করে জমি জবরদখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি………………………………………….

রাজশাহীর বাঘায় আদালতের রায় উপেক্ষা করে পৈতৃক জমি জবরদখল ও ঘর মেরামতে বাঁধার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার। আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১ টার সময় উপজেলার গড়গড়ি ইউনিয়নের খানপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগী শাহাজাহান আলী বলেন, গত বছর কালবৈশাখী ঝড়ে আমাদের হক দখলীয় সম্পত্তির উপর নির্মিত টিনসেডের চালা (টিন) উড়ে ক্ষতিগ্রস্ত হয়। পরে তা মেরামত করতে গেলে প্রতিপক্ষ আফতাব আলী ও তার সঙ্গীয় ৩/৪ জন গত ২/১২/২০২২ তারিখ অনুমান সকাল ১০.০০ টার সময় তফসিল বর্ণিত দোকান ঘর ও বাড়ীর ভিতর অনধিকার প্রবেশ করে দোকান ঘর মেরামতে বাধাসহ ভোগদখলী সম্পত্তি থেকে আমাদের বেদখল করবার হুমকি প্রদান করেন।এইভাবে ক্রমাগত প্রতিপক্ষ উক্ত সম্পত্তিতে জোর পূর্বক অনুপ্রবেশ করে আমাদের বেদখল করার অপচেষ্টায় লিপ্ত হয়ে ভয়ভীতি ও উচ্ছেদের হুমকি প্রদান করতে থাকলে উপায়ন্তর না পেয়ে গত ২৭/১২/২০২২ ইং তারিখে আদালতে অভিযোগ দাখিল করি। অভিযোগের ভিত্তিতে, মহামান্য আদালত বিষয়টি সুষ্ঠু তদন্তের জন্য বাঘা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তাকে দায়িত্ব দেন।তিনি বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেন।

প্রতিবেদন ও নালিশী সম্পত্তির দলিল সুষ্ঠু যাচাই করে গত ৫/১১/২০২২ ইং তারিখে আদালত শাহাজাহান আলীর পক্ষে রায় প্রদান করে। মামলাটির নিষ্পত্তি করে দেয়।

শাহাজাহান বলেন, গত বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত দোকান মেরামত করতে গেলে আদালতের রায় থাকা সত্ত্বেও আফতার আলী প্রভাব খাটিয়ে আমাদের কাজ করতে দেয়নি। আফতাব তার ছেলে আরিফ সহ তাদের সঙ্গীয় লোকজন সংঘাত বাধানোর পরিকল্পনা করে। এই জমি আমার নিজ দখলে থাকা সত্বেও আমি ভোগ করতে পারছি না। আফতাব আলী আদালতের রায় অমান্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে।প্রতিপক্ষগন যাতে রায় প্রাপ্ত সম্পত্তিতে বেআইনীভাবে অনুপ্রবেশ করে আমাদের শান্তিপূর্ণ ভোগ দখলে বাধা সৃষ্টি করতে না পারে তার জন্য আইনিসেবা পেতে নিরুপায় হয়ে বৃহস্পতিবার বিকালে বাঘা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।ঘটনা সুষ্ঠ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন‍্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছি।

থানা পুলিশ তদন্ত পূর্বক ব্যবস্থা নিবেন বলে আশ্বাস্থ করেছেন। মানববন্ধন অনুষ্ঠানে অন্যান্যরা বক্তব্যে বলেন, শাহাজাহান আলী ২০ বছরের অধিক সময় ধরে তার জমি ভোগ দখল করছেন। সেখানে তার নিচতলায় বসতঘর ২য়তলায় টিনসেড বিশিষ্ট ৪টি দোকানঘর ভাড়া দিয়ে আসছেন। কিন্তুু হঠাৎ ঐ জমির মালিক বলে দাবি করেন মৃত কৈয়ব আলীর ছেলে আফতাব আলী। তিনি এই জমি কিনেছেন বলে দাবি করেন। উক্ত মানববন্ধনে ভুক্তভোগী শাহাজাহান আলীর নিকট স্বজন ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম জানান, আমরা এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, সুষ্ঠু তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট