1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারার মচমইল হাটে অজ্ঞান করে ভ্যান ছিনতাই - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

রাজশাহীর বাগমারার মচমইল হাটে অজ্ঞান করে ভ্যান ছিনতাই

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

আশরাফুল ইসলাম ফরাশী, বাগমারা প্রতিনিধি…………………………………………

রাজশাহীর বাগমারায় মিঠুন কুমার (২৮) নামের এক ( প্রতিবন্ধী) ব্যাটারী চালিত অটোরিক্সার চালককে অস্ত্র দিয়ে জখম করে তার ভ্যানগাড়ীটি ছিনতাই করেছেন দুর্বৃত্তা। স্থানীয়দের সহযোগীতায় শনিবার বেলা ১১ টার দিকে পুলিশ আহত মিঠুন কুমারকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাহেরপুর পৌরসভার একটি বে-সরকারী হাসপাতালে ভর্তি করেছেন। আহত মিঠুন কুমারের বাড়ি উপজেলার আউচপাড়া ইউনিয়নের সাঁইধারা গ্রামে।

এমন ঘটনার পর থেকেই এলাকার ব্যাটারী চালিত ভ্যান চালকদের মধ্যে আতংক দেখা দিয়েছে।

ভ্যান চালক মিঠুন কুমারের বড় ভাই জানান, গত ২২ সেপ্টেম্বর শুক্রবার সকালে মিঠুন কুমার প্রতি দিনের মত সকালের খাবার খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছেন। দুপুরে বাড়ি না আসায় পরিবারের লোকজন তার খোঁজখবর নেন। তারা জানতে পারেন মিঠুন কুমার উপজেলার মচমইল হাটে ভ্যান নিয়ে আছে। রাতে বাড়িতে না ফিরায় বাড়ির লোকজন আবারো তার খোঁজখবর নিতে শুরু করেন। কোন সন্ধ্যান না পেয়ে রাত পোহানোর পর আবারো তারা মিঠুনের খোঁজ করবেন বলে রাতে ঘুমিয়ে পড়েন। শনিবার ভ্যান চালক মিঠুনকে মচমইল এলাকায় রাস্তার পার্শ্বে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। কিছুক্ষন পর তার জ্ঞান ফিরলে তিনি তার তাহেরপুর এলাকার এক আত্বীয়র কথা বলেন।

স্থানীয় লোকজন মিঠুন কুমারকে তাহেরপুর এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন তাহেরপুর পুলিশ তদন্ত ক্যাম্পে বিষয়টি জানান। পুলিশ খবর পেয়ে সাথে সাথে সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় বে-সরকারী এক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। খবর পেয়ে মিঠুন কুমারের পরিবারের লোকজন সেখানে যান এবং মিঠুনকে চিনতে পারেন। বর্তমানে মিঠুন কুমার পুলিশ হেফাজতে চিকিৎসা নিচ্ছেন বলে তার আত্বীয় এই প্রতিবেদককে জানান।

স্থানীয়দের অভিযোগ, পুলিশী তৎপরতা না থাকায় এলাকায় চুরি, ছিনতাই ও মাদক কারবারিদের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। পুলিশী তৎপরতা বৃদ্ধি পেলে অপরাধ সংখ্যা কমবে বলে স্থানীয় সচেতন মহল মনে করেন। তারা পুলিশী তৎপরতা বৃদ্ধির জন্য পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে বাগমারা থানার ওসি আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি অত্যান্ত রহস্যজনক। ঘটনাটি জানার পর পরই পুলিশ আহত ভ্যান চালকের চিকিৎসা সেবা ও ছিনতাইয়ের ঘটনার খোঁজখবর শুরু করেছেন। অল্প সময়ের মধ্যে প্রকৃত ঘটনা উদঘাটনের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট