1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
শ্যামনগর থানা অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে উপজেলা জিএসএ-র সৌজন্য সাক্ষাৎ জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি বাঘায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা বৈমানিক থেকে মুক্তিযোদ্ধা,কিংবদন্তি নায়ক বীর উত্তম খাদেমুল বাশারের ৪৯তম প্রয়াণ দিবস আজ মির্জাপুরে নৌভ্রমণে এসে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল ২ যুবকের  ঠাকুরগাঁওয়ে মডেল টিটিসি বাস্তবায়নে সমন্বিত উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা  রাজশাহীতে দুই ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য শিবগঞ্জ ল্যাবরেটরি স্কুলের শিবগঞ্জে গৃহবধূ সুমাইয়া হত্যা নয়, এটি আত্মহত্যা, দাবি স্বামীর পরিবারের রাজশাহীতে শুরু হলো এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

রাজশাহী মহানগরীর ১৭নং ওয়ার্ডের খ্রিস্টান পাড়ায় উন্নয়নের ছোঁয়া, বাসিন্দারা খুশি

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৮৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# লিয়াকত হোসেন ………………………………………….

 

রাজশাহীর প্রত্যন্ত এলাকা হিসেবে পরিচিত নগরীর ১৭ নং ওয়ার্ডের অন্তর্গত বড়বনগ্রাম খ্রিস্টান পাড়া এলাকা। এলাকাবাসীর  দীর্ঘ সময়ের নানা ভোগান্তির অবসান হলো।

 

একদিকে ড্রেনেজ ব্যবস্থার শূণ্যতা অন্যদিকে ভাঙ্গাচোরা খানাখন্দে ভরা রাস্তায় চলাচলের ভোগান্তি ছিল এই এলাকাবাসীদের নিত্যদিনের সঙ্গী। সব মিলিয়ে নাগরিক সেবার একাংশ বছরের পর বছর বঞ্চিত ছিল।

 

রাস্তা ও ড্রেন হওয়ায়  ভিষণ খুশী খ্রিস্টান পাড়া এলাকার খেটে খাওয়া জনগোষ্ঠীরা।

 

এসময় স্থানীয় জনগোষ্ঠীর লাদারুশ ও শম্ভু বিশ্বাস বলেন, বসতবাড়ির ব্যবহৃত পানি নিষ্কাশনের ব্যাবস্থা না থাকার পাশাপাশি বর্ষা মৌসুমে সমস্ত এলাকা জুড়ে জলাবদ্ধতার কারনে বছরজুড়েই চরমভোগান্তি পোহাতে হতো বৃহত্তর এই খ্রিস্টানপাড়া এলাকার জনগোষ্ঠীর।

 

বড়বনগ্রাম খানকা শরীফ মোড় থেকে দুরুলের মোড় হয়ে খ্রিস্টান পাড়া এলাকার শেষ সীমানা পর্যন্ত নির্মাণ করা হচ্ছে ঢালাই রাস্তা ও ড্রেন। অবশেষে সেই ভোগান্তি থেকে এবার পরিত্রান মিলবে এই এলাকার বসবাসরত জনগোষ্ঠীদের। আর এই নাগরিক সেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার অবদান রাখার জন্য অত্র ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব শাহাদাত আলী শাহুকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন খ্রিস্টানপাড়া এলাকার সাধারণ মানুষেরা।

 

তবে সরেজমিনে গিয়ে কেউ কাজের মান নিয়ে প্রশ্ন না তুললেও ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বরতরা বলছেন প্রায় ১৫০০ মিটার ড্রেন ও রাস্তা নির্মাণের ক্ষেত্রে তাদের কোন গাফলতি নেই। আমরা সুন্দর ভাবে কাজ করেছি।

 

এ বিষয়ে, অত্র ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব শাহাদাত আলী শাহু বলেন, ওয়ার্ডের বিভিন্ন রাস্তা, ড্রেনসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের কাজ করছি যা সম্পূর্ণ কৃতিত্বই রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের বলে জানান এই মানবিক কাউন্সিলর। #

সান/০১

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট