1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ফলোআপ: নিয়ামতপুরে আলোচিত হত্যা কান্ডের রহস্যের জট খুলতে শুরু করেছে পুলিশ কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে নবাগত ডিসির সাথে সোনামসজিদ প্রেসক্লাবে’র’ সভাপতি ও সেক্রেটারি’র সাক্ষাৎ অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা কম খরচে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: রাজশাহীর জেলা প্রশাসক রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাহমুদা হাবীবা বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ  বাঘায় হাম- রুবেলার টিকা দান শুরু,প্রথম দিন পেল ৯৯১ জন শিশু

চাঁপাইনবাবগঞ্জে মাদক পাচারকালে ৯৬ কেজি গাঁজাসহ ৪ জন গ্রেফতার, ট্রাক জব্দ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি………………………………………………

চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের “ক” সার্কেলের একটি অপারেশন দল আজ ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোররাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাধীন হরিপুর বোর্ডঘর এলাকায় অভিযান পরিচালনা করে ৯৬ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। এসময় একটি ট্রাক জব্দ করা হয়।

জানা যায়, একটি কার্গো ট্রাকের ব্যাক ডালার বডির মধ্যে লবণের বস্তার নিচে বিশেষ কায়দায় গাঁজার চালানটি চাঁপাইনবাবগঞ্জে শহরের মধ্যে আসছিল। আটককৃত ব্যক্তিদ্বয় শিবগঞ্জ উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের মির্জাপুর এলাকার আব্দুল খালেকের ছেলে মিঠুন (৩০), একই উপজেলার চককিত্তি ইউনিয়নের কালপাড়া এলাকার জাহাঙ্গীরের ছেলে আল আমিন (১৯), শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘি ধনিপাড়া এলাকার আব্দুল আলিমের ছেলে তারেক (২৭) ও বালিয়াদিঘি দক্ষিণপাড়া এলাকার জালাল উদ্দীনের ছেলে শহিদুল ইসলাম ওরফে টাগু (৩০)।

মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একে অপরের যোগসাজশে বিভিন্ন উপায়ে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল। জেলা ডিএনসি কার্যালয়ের উপ-পরিচালক আনিছুর রহমান খাঁন’এর দিকনির্দেশনায় “ক” সার্কেলের পরিদর্শক মোঃ ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ তাদের হাতেনাতে গ্রেফতার করে।

উক্ত ঘটনায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডিএনসির মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন উপ-পরিচালক আনিছুর রহমান খাঁন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট