1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর যুবদলের কমিটি করতে কর্মীসভা  - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর যুবদলের কমিটি করতে কর্মীসভা 

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৬৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বাগমারা প্রতিনিধি

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা ইউনিটের কমিটি গঠন উপলক্ষে বুধবার দুপুরে পৌরসভা বিএনপির কার্যালয়ে এ কর্মীসভার আয়োজন করা হয়।

রাজশাহী জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান সজলের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান সুইট। রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুলের সঞ্চালনায় কর্মীসভায়

বক্তব্য রাখেন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু, দলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জেলার যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফায়সাল সরকার ডিকো, যুগ্ম আহবায়ক আব্দুল হাকিম খান, মিলন প্রামানিক, লতিফুর রহমান সাগর। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম রাজন, রবিউল ইসলাম, নাজমুস সাকবি প্লাবন, কেএইচ রানা শেখ, রনি হোসেন, সদস্য সুলতান আহমেদ, মঞ্জুর এলাহি রেন্টু, পৌরসভা যুবদলের সাবেক আহবায়ক রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক এমএম নাসিম রেজা সুজন প্রমূখ। জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান সজল জানান, পৌরসভা যুবদলের কমিটি গঠন উপলক্ষে এ কর্মীসভার আয়োজন করা হয়।

সভায় পৌরসভার আহবায়ক কমিটির জন্য পদ প্রত্যাশীদের কাছ থেকে বায়োডাটা গ্রহন করা হয়েছে। ২০০ জন যুবনেতা দলীয় ফরম সংগ্রহ করে। তাদের বায়োডাটা যাচাই বাছাই করে আহবায়ক কমিটি দেয়া হবে। সে কমিটি তিন মাসের মধ্যে সম্মেলনের আয়োজন করবে#

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট