1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী বাঘার আড়ানীর শীর্ষ সন্ত্রাসী আশিক হেরোইন ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহী বাঘার আড়ানীর শীর্ষ সন্ত্রাসী আশিক হেরোইন ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি…………………………………………………

রাজশাহী বাঘার আড়ানি ষ্টেসন এলাকায় দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য বেচাকেনাসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড পরিচালনা করে আসছিল আশিক রানা (২৮)। গত ৬আগষ্ট দেশীয় অস্ত্র নিয়ে বিভিন্নজনের বাড়ি ও দোকানে হামলা চালিয়ে লোকজনকে মারপিট করেছে। এতে আহত ১২ জনের মধ্যে ১জনের হাতের হাঁড় ভেঙে গেছে। তার অপকর্মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককেও ভয়ভীতি ও হুমকি দিয়েছে । বৃহসপতিবার (১৪/০৯/২০২৩) এজাহারভুক্ত ছয় মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আশিক রানা (২৮)কে ৬০০(ছয়শত) গ্রাম হেরোইন ও ৪টি দেশীয় অস্ত্র (চাইনিজ কুড়াল)সহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫, সদর কোম্পানীর একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে আশিক রানার বসতঘর হতে হেরোইন ও দেশীয় অস্ত্র (চাইনিজ কুড়াল)সহ তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে এবং দেশীয় অস্ত্র সমুহ সন্ত্রাসী কর্মকান্ড করার জন্য নিজ হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেছে আসামী আশিক রানা। সে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার ৪নং ওয়ার্ড নুরনগর গ্রামের মোঃ নাসির উদ্দিনের ছেলে।

স্থানীয়রাসহ পৌরসভার ৪নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান জানান, দীর্ঘদিন যাবত আশিক রানার নের্তৃেত্ব আড়ানি ষ্টেসন এলাকায় মাদকদ্রব্য বেচাকেনাসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড পরিচালনা করে আসছিল। গত ৬আগষ্ট তার নের্তৃত্বে গ্যাঙয়ের সদস্যরা বিভিন্নজনের বাড়ি ও দোকানে হামলা চালিয়ে মারপিট করে। এতে অন্তত ১২ জন আহত হয়। এর মধ্যে ১জনের হাতের হাঁড় ভেঙে গেছে।

স্থানীয় এক সাংবাদিক তন্ময় দেবনাথ জানায়, অপকর্মের সংবাদ প্রকাশ করার কারণে তাকে ভয়ভীতি ও হুমকি দিয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ করেছেন তিনি ।

পৌর মেয়র মুক্তার আলী জানান, তার একটি গ্যাং রয়েছে। তাদের ভয়ে অনেকে কথা বলতে সাহস পায়না। ভয়ে আড়ানির আশপাশের মানুষ আতঙ্কে থাকে। অফিসার ইনচার্জ(ওসি) খায়রুল ইসলাম জানান, থানায় হস্তান্তরসহ র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট