1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গাজীপুরের কালীগঞ্জে স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক শিবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প শিবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক ২ অভিযানে মাদক ও ট্রাকের টায়ার জব্দ কুষ্টিয়ায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন জনগণের আস্থার প্রতিদান দেবো: ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থ সাপাহারে গ্রাম পুলিশ রুবেল হকের ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ, গাজীপুর………………………………………………..

গাজীপুরের কালীগঞ্জের অত্যন্ত স্বনামধন্য , সুপ্রতিষ্ঠিত এবং কালীগঞ্জের সর্ব প্রথম প্রতিষ্ঠিত কিন্ডারগার্টেন স্কুল হলো স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল। ১৪ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার ২০২৩ সকল ০৯টায় স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের ২০২২ সালে বৃত্তি প্রাপ্তি ৩৮ জন শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় থাকে কবিতা আবৃত্তি, একক অভিনয়, একক নৃত্যও দলীয় নৃত্য কৌতুক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হবিবুর রহমান, প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আরাফাত খন্দকার। প্রতিষ্ঠাতা ও পরিচালক নতুন কুঁড়ি মডেল স্কুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের অভিভাবক কমিটির সদস্য শফিউল্লাহ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আসফিয়া ভূইয়া, সহকারী শিক্ষক স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের উপাধ্যক্ষ শিক্ষক ছিলেন প্রদীপ চন্দ্র দাস।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট