1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাতক্ষীরা সীমান্তবর্তী এলাকায় পাচারচক্রের সদস্য গ্রেফতার করেছে র‌্যাব-৬ - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

সাতক্ষীরা সীমান্তবর্তী এলাকায় পাচারচক্রের সদস্য গ্রেফতার করেছে র‌্যাব-৬

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা ব্যারো………………………………………………………..

খুলনা বিভাগের অন্যাতম সীমান্তবার্তী এলাকা সাতক্ষীরা জেলার উক্ত এলাকা হতে ১ জন অপহৃত ভিকটিমকে ২৪ ঘন্টার মধ্যে উদ্ধারসহ পাচারচক্রের ২ জন সদস্য গ্রেফতার করা হয়েছে।

উক্ত বিষয়ে জানা যায়, ভারতে পাচারকালে সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী এলাকা হতে ১ জন অপহৃত ভিকটিমকে ২৪ ঘন্টার মধ্যে উদ্ধারসহ পাচারচক্রের ২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। উক্ত বিষয়ে র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ভিকটিম একজন বিবাহিত নারী। ৭ বছর পূর্বে তার পারিবারিক ভাবে নাটোর সদর থানাধীন জনৈক ওয়াসিম আকরাম এর সাথে বিয়ে হয়। ০২ মাস পূর্বে ভিকটিমের সাথে অপহরণ চক্রের মূলহোতা মোঃ শাহজাহান (৩০) এর মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। আসামী মোঃ শাহজাহান বাংলাদেশের বিভিন্ন প্রান্তরের মেয়েদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে আকৃষ্ট করে এবং সেই মেয়েদের ভারতে পাচার করে মোটা অংকের টাকা আয় করে থাকে। পরিচয় হওয়ার পর থেকেই মোঃ শাহজাহান ভিকটিমকে পাশ্ববর্তী দেশে ভাল বেতনে চাকুরী সহ বিভিন্ন প্রলোভন দেখায়। মোঃ শাহজাহান ভিকটিমকে বিভিন্ন প্রলোভনের ফাঁদে ফেলে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে কৌশলে পূর্বপরিকল্পিতভাবে পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করার উদ্দেশ্যে তার নিকট নিয়ে আসে।

উক্ত বিষয়ে ভিকটিমের স্বামী ওয়াসিম আকরাম (২৮) বাদী হয়ে নাটোর সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। অপহরণের পর থেকেই র‍্যাব-৫ ভিকটিম উদ্ধার এবং আসামিদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করেন। র‍্যাব ৫ ও র‌্যাব-৬ এর যৌথ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীদের এবং ভিকটিম এর অবস্থান সনাক্ত হওয়ার পর র‌্যাব-৬, যশোর ক্যাম্প তাৎক্ষণিক অপহৃত ভিকটিম উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় গত ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখ রাতে র‌্যাব-৬, (যশোর ক্যাম্প) এর একটি আভিযানিক দল সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন সীমান্তবর্তী সোনাবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিমকে উদ্ধার করে এবং অপহরণকারী এবং মানবপাচারকারী চক্রের মূলহোতা (১) মোঃ শাহজাহান (৩০), পিতা- মোঃ সোবহান আলী সরদার, স্থায়ী সাং- মশ্বিমনগর, থানা- মনিরামপুর, জেলা- যশোর ও সহযোগী ২। মোঃ কবির হোসেন (৩৮), পিতা- মোঃ কাদের সরদার, সাং- শ্যামপুর, থানা- মনিরামপুর, জেলা- যশোরদ্বয়’কে গ্রেফতার করে।

এ সময় ভিকটিমের স্বর্ণের ০১ জোড়া বালা, ০১ টি স্বর্ণের চেইন, ০১ জোড়া রুপার নুপুর ও মোবাইল উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত মালামালসহ ভিকটিম ও গ্রেফতারকৃত আসামীকে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট