1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর বদলগাছীতে ২২ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারি আটক - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

নওগাঁর বদলগাছীতে ২২ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারি আটক

  • প্রকাশের সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মো মিঠু হাসান, বদলগাছী, নওগাঁ……………………………………………..

নওগাঁর বদলগাছীতে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বদলগাছী থানা পুলিশ।  শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিক্তিতে বদলগাছী মহিলা কলেজ রাস্তায় অভিযান চালিয়ে হিরো ডিলাক্স ১০০ সিসি মোটরসাইকেলে গাঁজা বহন করে পালানোর সময় দুই মাদক কারবারিকে গাঁজা এবং মোটরসাইকেল সহ আটক করে থানা পুলিশ।

আটকৃত আসামিরা হলেন বদলগাছী থানার চাঁদপুর গ্রামের মৃত অসিম উদ্দিনের ছেলে মোহাম্মদ আব্দুল হামিদ (৫১)। একই জেলার নওগাঁ সদর থানার পাইকপাড়া গ্রামের মৃত আলিম চৌধুরীর ছেলে মো আশরাফুল ইসলাম (৩২)।

বদলগাছি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ আতিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম থানার মহিলা কলেজ রাস্তা থেকে দুই জন মাদক কারবারি কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২২ কেজি গাঁজা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটকদের জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা দীর্ঘদিন ধরে গাঁজা ক্রয়-বিক্রি করে আসছে। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট