1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরের লালপুরে চানাচুরের ড্রাম থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার, আটক-২ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

নাটোরের লালপুরে চানাচুরের ড্রাম থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার, আটক-২

  • প্রকাশের সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম মোহন(লালপুর)নাটোর…………………………………………………..

নাটোরের লালপুরে চানাচুর বিক্রির ড্রামে করে গাঁজা বহনকালে ৫ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন উপজেলার উত্তর লালপুর এলাকার জিয়া ঘোষের ছেলে জুমাত ঘোষ ওরফে জুলমত(৩২)এবং ঈশ্বরপাড়া (পূর্বপাড়া)গ্রামের সোনাউল্লাহ প্রামানিকের ছেলে আলমগীর প্রামানিক (৪৫)। শনিবার (৯ সেপ্টেম্বর)সকালে র‍্যাব-৫,সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে সংবাদ কর্মীদের জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার(৮ই সেপ্টেম্বর-২০২৩) সন্ধ্যায় লালপুর উপজেলার উত্তর বাঁশবাড়িয়া গ্রামে তিনিসহ কোম্পানী উপঅধিনায়ক সহকারি পুলিশ সুপার নুরল হুদার নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

এসময় চানাচুর বিক্রির ড্রামে করে বহনকালে ৫ কেজি শুকনো গাঁজা,২টি মোবাইল, ২টি সীমকার্ড,১টি টিনের ড্রামসহ জুমাত ঘোষ ওরফে জুলমতকে গ্রেপ্তার করেন। তাকে জিজ্ঞাসাবাদে তথ্যের ভিত্তিতে জব্দকৃত  গাঁজার মূল মালিক ঈশ্বরপাড়া গ্রামের আলমগীর প্রামানিকে গ্রেপ্তার করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক কেনাবেচা করে আসছেন। জব্দকৃত গাঁজা পরস্পর যোগসাজসে বিভিন্ন এলাকা হতে সংগ্রহ করে  বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেছে। পরে তাদের বিরুদ্ধে লালপুর থানায় একটি মামলা দায়ের করে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল হোসেন জানান,শনিবার(৯ সেপ্টেম্বর ২০২৩) তাদেরকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট