1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সর্বশেষ:
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন রাজশাহীর পবায় বিএসটিআই’র অনুমোদনহীন ০২টি বেকারীকে জরিমানা মির্জাপুরের বংশাই নদীর ভাঙ্গন রোধে ৪৫ হাজার জিও ব্যাগ ফেলা হচ্ছে বিজিবির জনসচেতনতামূলক সভা : মাদক ও চোরাচালান প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাজশাহী মহানগরীতে কিশোর গ্যাংয়ের হামলা, মারপিটের ঘটনায় ৬ সদস্য গ্রেপ্তার  শিবগঞ্জপরচকপাড়া সীমান্তে ১২জনকে বি এস এফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি রাসিক প্রশাসকের সাথে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসনের দাবিতে রাজশাহীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল সোনামসজিদ স্থল বন্দর সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন

ছুটির দিনে খাদ্য সহায়তা ও নগদ অর্থ নিয়ে হাজির শিবগঞ্জ ইউএনও আবুল হায়াত

  • প্রকাশের সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি…………………………………………

রশুদ্দীন মিয়া, বয়স আনুমানিক ষাট, দীনমজুর। শারীরিক ভাবে অক্ষম ২ ছেলে। পরিবার পরিজন নিয়ে দুবেলা খাবার যোগাতে হিমসিম খেতে হয় তাকে। থাকেন রানীবাড়ি চাঁদপুর গ্রামে। অনেক কষ্টে দিন পার করছে তার পরিবার। শুধু তাই নয় এক ছেলে তামিমকে দুই বছর থেকে বাঁশের বেড়া দিয়ে তালাবদ্ধ করে আটকিয়ে রাখা হয়। অন্য ছেলে অমিত ভারসাম্যহীন। খবর পেয়ে শনিবার ছুটির দিন খাদ্য সামগ্রী নিয়ে ছুটে যান শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হায়াত। শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানীবাড়ীগ্রামে ঘটনাটি ঘটে।

উপজেলার এই মানবিক কর্মকর্তাকে দেখে হুহু করে কেঁদে ফেলেন রশুদ্দীন মিয়ার স্ত্রী। ইউএনও অনুদান হিসেবে চাল, ডাল, তেল, আলু, লবণ, ছোলা, পেয়াজ ও নগদ অর্থ সহায়তা নিজেই পৌঁছে দেনন এই অসহায় ব্যক্তির বাসায়। ইউএনও এর সহায়তা পেয়ে রশুদ্দীন মিয়ার স্ত্রী বলেন, আল্লাহ আপনাকে অনেক বছর বাঁচিয়ে রাখুক। যে মা এমন ছেলে গর্ভে ধারণ করেছে আল্লাহ যেন সেই মাকে ভালো রাখেন।

শুধুমাত্র রশুদ্দীন মিয়াই নন কয়েকদিন আগে উপজেলা মনাকষা ইউনিয়নে বেলাত আলীর ছেলে শারীরিক প্রতিবন্ধী অসহায় সবুজ আলির মুখে হাসি ফুটাতে এক মাসের খাদ্য সহায়তা তুলে দিয়ে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসব খাদ্য সহায়তা পেয়ে খুঁশিতে ইউএনওকে জড়িয়ে ধরেন সবুজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হায়াত বলেন, আমি আমার সাধ্যমত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট