1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর তানোরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতারণার মামলা ও বিক্ষোভ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণ, বৈধতা নিয়ে প্রশ্ন রাজশাহীতে মশাল মিছিলের পর শিশুসহ আটক ১৫ জন জেলহাজতে সাতক্ষীরা আদালতে ককটেল বিস্ফোরণ, আদালতপাড়ায় আতঙ্ক রাজশাহীর পবা ভূমি অফিসে বোমা হামলা ও খড়খড়ি বিদ্যুৎ কেন্দ্রে হামলার চেষ্টা রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক চারঘাটে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেপ্তার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে রাজশাহীতে শীতবস্ত্র বিতরণ ৪০ লাখ টাকায় ৯৮ শতাংশ জমি কিনে খেলার মাঠ গড়ছেন মির্জাপুরের কামারপাড়াবাসী ৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

রাজশাহীর তানোরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতারণার মামলা ও বিক্ষোভ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
Exif_JPEG_420

আলিফ হোসেন,তানোর……………………………………………………………

রাজশাহীর তানোরের বাধাইড় ইউনিয়নের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা কামরুজ্জামান হেনার বিরুদ্ধে আদালতে প্রতারণার মামলা করা হয়েছে। বাধাইড় ইউপির ঝিনাইখোর গ্রামের মৃত মতিউর রহমানের পুত্র ও সাবেক ইউপি সদস্য মাহাবুর রহমান বাদি হয়ে (বিজ্ঞ তানোর থানা আমলি আদালত) কামরুজ্জামান হেনাসহ আটজনকে বিবাদী করে প্রতারণার মামলা করেছেন। যাহার মামলা নম্বর ৩৪১/২০২৩। ধারা ৪১৭/ ৪২০/ ৪৬৫/ ৪৬৭/ ৪৭১/ ৪৭২/ ৫০৬/ ৩৪ দঃবিঃ।

এদিকে ৫ সেপ্টেম্বর মঙ্গলবার জাল দলিল সৃষ্টিকারী ও সহায়তাকারিদের আটকের দাবিতে হাপানিয়া-আইড়্যা রাস্তার ঝিনাইখোর মোড়ে পথরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে।

জানা গেছে, বিগত ১৯৮০ সালের ২৮ মার্চ  রাজশাহী সদর সাবরেজিস্ট্রার কার্যালয়ে সম্পাদিত ৬৬০৯ নম্বর দলিল মুলে সম্পত্তি বিক্রি করেন। চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার কৃষ্ণ গোবিন্দপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের স্ত্রী আসিয়া বেগম এবং রাজশাহীর পবা উপজেলার পুর্বপুঠিয়াপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিন বিশ্বাসের পুত্র সুমন আলী বিশ্বাস। সম্পত্তি ক্রয় করেছেন তানোরের কামরুজ্জামান হেনা দলিল নম্বর ১৭৩৩ তানোর। মুঞ্জুয়ারা পারভিন দলিল নম্বর ১৭৩৪। এমদাদুল হক দলিল নম্বর ১৭৩৫।

অথচ সুমন বিশ্বাসের ৬৬০৯ নম্বর দলিলটি জাল। প্রকৃত পক্ষে ৬৬০৯ নম্বর দলিলটি চারঘাট উপজেলার যোগীর গোফা এলাকার লুকমান আলী ও রমজান আলী দিগরের নামে রয়েছে।

অভিযোগে প্রকাশ, সুমন আলী বিশ্বাস (৫০) পিতা মৃত মফিজ উদ্দিন বিশ্বাস, সাং পুর্বপুঠিয়াপাড়া, থানা পবা, জেলা রাজশাহী। এবং মারুফা (৩৫),পিতা মফিজ উদ্দিন বিশ্বাস, সাং কৃষ্ণ গোবিন্দপুর, থানা ও জেলা চাঁপাইনবাবগঞ্জ। তারা তানোর উপজেলার খাড়িকুল্লাহ গ্রমের মৃত রিয়াজ উদ্দিনের পুত্র কামরুজ্জামান হেনা ও শাফিউল ইসলামের নেপথ্যে মদদে জাল দলিল করে অন্যের সম্পত্তি নিজেদের নামে নামজারি করেছে। যাহার খারিজ কেস নম্বর ৬২০৫/(IX-I)/২০২২-২৩। যাহার দলিল  নম্বর ৬৬০৯ তারিখ ২৮/০৩/১৯৮০। দলিল নম্বর ৩১২৮২ তারিখ ২৭/১২/১৯৮৭।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, বিগত ১৯৮৭ সালে ৩১২৮২ নম্বর (রাজশাহী সদর সাবরেজিস্ট্রার কার্যালয়ে সম্পাদন) ভুয়া দলিল সৃষ্টি করেন ভূমিগ্রাসী সুমন।

অথচ, রাজশাহী সদর সাবরেজিস্ট্রার কার্যালয়ে উক্ত বছরে এই পরিমান দলিল সম্পাদন হয়নি।

অন্যদিকে বিগত ১৯৮০ সালের ২৮ মার্চ ৬৬০৯ নম্বর দলিল (রাজশাহী সদর সাবরেজিস্ট্রার কার্যালয়ে সম্পাদন) দেখিয়ে সম্পত্তির মালিকানা দাবিদার। রাজশাহীর পবা উপজেলার পুর্বপুঠিয়া পাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের পুত্র সুমন আলী বিশ্বাস। অথচ খোঁজ নিয়ে জানা গেছে, ভলিউম বইয়ে এই দলিলের কোনো অস্থিত্ব নাই। স্থানীয়রা বিচারবিভাগীয় তদন্তের দাবিতে সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। অথচ দেশ স্বাধীনের আগে থেকে এসব সম্পত্তির ওপর বাড়িঘর নির্মাণ করে প্রায় শতাধিক ভুমিহীন পরিবার বংশপরম্পরায় বসবাস করে আসছে।

এদিকে রাস্ট্রপক্ষের হয়ে হোসেন বাচ্চু এসব নামজারি বাতিলের দাবিতে জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভুমি) কাছে আবেদন করেছেন।অন্যদিকে সাবেক ইউপি সদস্য মাহাবুর রহমান রহমান বাদি হয়ে জাল দলিল সৃষ্টিকারী ভূমিগ্রাসী সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে আদালতে প্রতারণার মামলা করেছেন। যা আদালতে চলমান রয়েছে।এবিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কামরুজ্জামান হেনার কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এবিষয়ে মুন্ডুমালা ভূমি অফিসের কর্মকর্তা (তহসিলদার) রাবিউল ইসলাম বলেন, তাদের লিখিত আবেদন করতে বলা হয়েছে। আবেদন পেলে নামজারি বাতিল করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট