1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর সাপাহারে মোবাইল কোর্ট অভিযানে জেল ও জরিমানা - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক

নওগাঁর সাপাহারে মোবাইল কোর্ট অভিযানে জেল ও জরিমানা

  • প্রকাশের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ছাদেক উদ্দিন, সাপাহার, নওগাঁ……………………………………………………

নওগাঁর সাপাহারে মোবাইল কোর্ট অভিযানে শাহেন আলম (২৫) নামে এক মাদক সেবীর জেল এবং আরব আলী (৩৫) নামে যৌন উত্তেজক বিক্রির অপরাধে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেস ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। সোমবার দুপুরে উপজেলার সদরের আগ্রাদ্বিগুন রোডে ও আমডাঙ্গা গ্রামে থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

এসময় পত্নীতলা উপজেলার গোবিন্দবাটি গ্রামের হাফিজ উদ্দীনের ছেলে মুদি ব্যবসায়ী আরব আলীর দোকান থেকে যৌন উত্তেজক সিরাপ পাওয়ায় ঔষধ আইন ১৯৪০ এর ১৮ (গ) ধারায় ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এর আগে আমডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের হাসান খানের ছেলে শাহেন আলম কে মদ্রপ্য অবস্থায় আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ (১) (গ) ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন মোবাইল কোর্ট-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেস ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন বলেন, জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট