1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে গরু চোর চক্রের আবারও ৭ সদস্যকে গ্রেফতার করেন জেলা পুলিশ - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে গরু চোর চক্রের আবারও ৭ সদস্যকে গ্রেফতার করেন জেলা পুলিশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ আব্দুল বাতেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি…………………………………………..

চাঁপাইনবাবগঞ্জে নাচোল, গোমস্তাপুর ও সদর উপজেলায় চুরির ঘটনায় গরু উদ্ধার। চোরাই কাজে ব্যবহৃত ৩টি পিকআপ ও আন্তঃজেলা চোর চক্রের ০৬ সদস্য গ্রেপ্তার।শুক্রবার (০১সেপ্টেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম শাহীদ।

সংবাদ সম্মেলনে তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান (পিপিএম-সেবা) এর দিক নিদের্শনায় ও অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল রাকিবুল ইসলাম, গোমস্তাপুর থানার ওসি মাহাবুবুর রহমান ও নাচোল থানার ওসি মিন্টু রহমান উভয় থানার অফিসার ফোর্সের সমন্বয়ে একটি আভিযানিক টিম গঠন করেন। উক্ত আভিযানিক টিমটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ও রাজশাহী জেলার দূর্গাপুর থানা, আর এমপির রাজপাড়া ও শাহমুখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে দুধর্ষ আন্তজেলা চোর চক্রের মূলহোতা সাইফুল সহ ০৭ সদস্যকে গ্রেপ্তার করে। তাদের চোরাই কাজে ব্যবহৃত ৩টি পিকআপ গাড়ী,০২ টি চোরাই গরু, চোরাই গরু বিক্রির নগদ দুই লক্ষ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটককৃত হচ্ছে,রাজশাহী জেলার নান্দোপাড়া গ্রামের সাইফুল মোল্লা (৪১),মিরকামারী গ্রামের আলামিন (২৬),সমসাদিপুর গ্রামের পারভেজ আলী (২৮),মিরকামারী পূর্বপাড়া গ্রামের বেলাল হোসেন (রুবেল) (৩১), মিরকামারী গ্রামের হাসিবুল (৩২), আলীগঞ্জ গ্রামের শাজাহান (৪৫), আলীগঞ্জ গ্রামের মাসুম আলী (৫০) কে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি,গরু চুরি,মাদক সহ বিভিন্ন মামলা রয়েছে বলে এসব কথা জানায় জেলা পুলিশ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট