1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর তানোরে হেরোইন ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

রাজশাহীর তানোরে হেরোইন ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ মমিনুল ইসলাম মুন, বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি……………………………………..

রাজশাহী তানোরে হেরোইন ও ইয়াবাসহ ঠাকুর পুকুরের সেই আলোচিত শীর্ষ মাদক ব্যবসায়ী আকরাম হোসেনকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। বৃহস্প্রতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে ১৬ গ্রাম হেরোইন ও ৬৫ পিচ ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। অপরদিক পৃথক অভিযানে ২ মাদক সেবীকে গ্রেপ্তার করেন তানোর থানা পুলিশ।

পরে গ্রেপ্তার দুইজনকে পুলিশ তানোর সহকারী কমিশনার (ভুমি) আবিদা সিফাতের কাছে হাজির করা হলে। ভ্রাম্যমান আদালত বসিয়ে গ্রেপ্তার দুইজনকে ৬ মাস করে করে কারাদন্ড ও ১শ’ টাকা করে অর্থ দন্ড করেন তানোর সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত।

এরা হলেন তানোর পৌর এলাকার গুবির পাড়া মহললার আব্দুর রহমানের পুত্র আব্দুর রহমত আলী (৪২) ও আমশো মহল্লার মৃত সৈয়দ আলীর পুত্র ফজলু (৪০)।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, গ্রেপ্তারকৃত আকরাম হোসেন তানোর থানা তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী। এর আগেও সে কয়েকবার গ্রেপ্তার হয়েছে। তারপরও সে গোপনে এলাকায় হেরোইন ও ইয়াবার ব্যবসা করে আসছিলো। তাকে হাতে নাতে গ্রেপ্তারের চেষ্টা চলছিলো। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি বলেন, মাদকের বিষয়ে কোন ছাড় দেয়া হবেনা। তানোরকে মাদক মুক্ত করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট