1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর সাপাহারে ২ টি আইসক্রিম ফ্যাক্টরি সিলগালা ও অর্থদণ্ড - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নওগাঁর সাপাহারে ২ টি আইসক্রিম ফ্যাক্টরি সিলগালা ও অর্থদণ্ড

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ছাদেকউদ্দিন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি……………………………………….

নওগাঁর সাপাহারে ২ টি আইসক্রিম ফ্যাক্টরি কে সিলগালা করে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুন। বৃহস্পতিবার দুপুরে সাপাহার সদরের নসিব সিনেমা হল এর পার্শ্ববর্তী সিরাজুল ইসলামের শম্পা সুপার আইসক্রিম ফ্যাক্টরি ও দিঘীরহাট বাজারের রবিউল ইসলামের চাচা ভাতিজা আইসক্রিম ফ্যাক্টরির অস্বাস্থ্যকর পরিবেশ ভেজাল ও দূষিত শিশু খাদ্য মিশ্রণ এর অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারামতে দুটি প্রতিষ্ঠানে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত।

পরে উপজেলা করমুডাঙ্গা হতে প্রায় অর্ধলক্ষ টাকার অবৈধ্য কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে । মোবাইল কোট পরিচালনায় থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রজব আলী সঙ্গীও ফোর্স সহ উপস্থিত ছিলেন। শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে ও জনস্বার্থে ভবিষ্যতে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেস ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট