1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

রাজশাহীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৩৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

লিয়াকত হোসেন, রাজশাহী……………………………………………………….

রাজশাহী মহানগরীর উপরশহরে যৌতুকের দাবিতে আমিনা খাতুন নাসরিন (২৮) নামের এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ৩০শে আগস্ট বুধবার রাতে ওই গৃহবধূ আরএমপি বোয়ালিয়া মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। আমিনা খাতুন খিরসিন, নতুন ফুদকিপাড়া,শাহমুখদুম এলাকার আলম মিয়ার মেয়ে।

অভিযোগ সুত্রে জানা যায়, প্রায় ১৪ বছর আগে নগরীর উপশহর পানির ট্যাংকি এলাকার মৃত মতিউর রহমানের ছেলে নিয়াজ মোর্শেদ রাব্বির(৩৫), সাথে নাসরিনের ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকে শাশুড়ি নুসরাত আরার (৫০) প্ররোচণায় রাব্বি যৌতুকের দাবীতে ভুক্তিকরি শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। গৃহবধূর পরিবার মেয়ের সুখের কথা চিন্তা করে দেড় লাখ টাকার বিভিন্ন আসবাবপত্র ও নগদ পঞ্চাশ হাজার টাকা যৌতুক হিসেবে মেয়ে জামাইকে দেন। এরপরও আরও ১ লক্ষ টাকা দাবী করে। এরপরও এক লাখ টাকা যৌতুকের জন্য চাপ অব্যাহত রাখেন রাব্বি।

এক পর্যায়ে ভুক্তভোগী বিষয়টি নিয়ে গত ২৮ তারিখ মৌখিক অভিযোগের ভিত্তিতে উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফুল ইসলাম বিবাদীর বাড়িতে গিয়ে মীমাংসা করে, ভুক্তভোগী আমিনা খাতুনকে তার দুই বাচ্চা সহ বাড়িতে উঠিয়ে দিয়ে আসেন। পুলিশ ফাঁড়িতে অভিযোগ করায় ২৯ শে আগস্ট ক্ষিপ্ত হয়ে রাব্বি তার স্ত্রীকে এলোপাথাড়ীভাবে কিল, ঘুষি মেরে জখম করে। পরবর্তীতে গলা চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে। উক্ত সময়ে আমার ছোট ছেলে মেয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে এসে আমাকে উদ্ধার করে। আমার শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাজশাহী মেডিকেলের জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা শেষে আমাকে ওসিসি বিভাগ, ওয়ার্ড নং-৪১ ভর্তি করে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত স্বামী রাব্বির মুঠোফোনে ফোন দিলে ফোন রিসিভ না করাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে অবশ্যই দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট