1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত?

নওগাঁর মান্দায় বাসশ্রমিককে মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

আল আমিন স্বাধীন. মান্দা (নওগাঁ) প্রতিনিধি………………………………………………

নওগাঁর মান্দায় বাস মালিকের নতুন চেকপোষ্টে হামলা চালিয়ে মারধর ও ভাঙ্চুর করেছে সিএনজি চালিত অটোরিকশার শ্রমিকেরা। হামলায় জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের সহসভাপতিসহ বাসের সাতজন শ্রমিক আহত হন।

এর প্রতিবাদে নওগাঁ-রাজশাহী মহাসড়ক দুই ঘন্টা অবরোধ করে রাখে বাসের শ্রমিকেরা। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে মহাসড়কের মোহাম্মদপুর সাইনবোর্ড এলাকায় অবরোধের কারণে উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এর পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

সিএনজি চালিক অটোরিকশার শ্রমিকদের মারধরে আহতরা হলেন, মমিনুল ইসলাম (৫৫), আব্দুল মান্নান (৪৫), লিটন হোসেন (৫২), নয়ন হোসেন (৫০) সাইফুল ইসলাম (৪০), ইব্রাহীম হোসেন (৪৫), শাকিল আহমেদ (৩৫) ও বেলাল হোসেন (৫৫)। আহতরা মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের সহসভাপতি মমিনুল ইসলাম বলেন, পরিবহণ মালিক গ্রুপের সিদ্ধান্তে মহাসড়কের মোহাম্মদপুর সাইনবোর্ড এলাকায় আজ মঙ্গলবার সকাল ৯টার থেকে নতুনভাবে চেকপোষ্ট বসানো হয়। এর কিছু পরে সাবাইহাট থেকে ১৫-২০টি সিএনজি এসে অতর্কিতভাবে হামলাসহ আমাদের মারধর ও চেকপোষ্টের চেয়ার-টেবিল ভাঙ্চুর করে।

মারধর প্রসঙ্গে জানতে সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির কাউকেই পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে নওগাঁ জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল মোস্তফা কালিমী বাবু বলেন, মহাসড়কের মোহাম্মদপুর এলাকায় আজ মঙ্গলবার থেকে নতুন চেকপোষ্ট বসানো হয়। এটাকে কেন্দ্র করে সিএনজি চালিত অটোরিকশার শ্রমিকেরা সংঘবদ্ধ হয়ে বাসশ্রমিকদের ওপর হামলা চালিয়ে মারধর করে।

রেজাউল মোস্তফা বাবু আরও বলেন, হামলাকারীরা নতুন চেকপোষ্ট ও সাবাইস্ট্যান্ডে চেইনমাষ্টারকে মারধরসহ ব্যাপক ভাঙ্চুর করে। এর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করা হয়। পরে স্থানীয় প্রশাসন আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট