1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোমস্তাপুরে অবৈধ কারেন্ট ও রিং জাল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক

গোমস্তাপুরে অবৈধ কারেন্ট ও রিং জাল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি…………………………………

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অবৈধ কারেন্ট ও রিং জাল বিক্রিয় দায়ে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ আগস্ট ) দুপুরে উপজেলার রহনপুর বড় বাজারে উপজেলা প্রশাসন ও  উপজেলা মৎস্য অফিসের অভিযানে অবৈধ কারেন্ট ও রিং জাল জব্দে ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন ।

এ সময় ব্যবসায়ীদের কাছ থেকে  ১৬টি রিং জাল ও ৬৮টি কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, সিনিয়র সহকারী পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাঃ সুমিতা খাতুনসহ অন্যরা।

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এবং জব্দকৃত প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের জাল উপজেলার রহনপুর পৌর এলাকার পূর্ণভবা নদীর বুড়িতলা ঘাটে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাঃ সুমিতা খাতুন  বলেন, নদীতে মাছ শিকারে কারেন্ট জাল ও রিং জাল ব্যবহার সম্পূর্ণ অবৈধ। এ জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট